অপেক্ষা প্রতীক্ষা শব্দগুলো এখন আর তেমন ভাবায় না
এক সময় চোখে জল ঝরাতো__
এখন আদিঅন্তহীন সময়ে বৃদ্ধবলদের মতোন ঘানি টানি __
কোনো উত্তেজনা নেই__কোনো মনোবেদনা নেই।
না পাওয়ার দুঃখ নেই, পাবার আকাঙ্ক্ষা নেই।
এখন আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি __
শীতগ্রীষ্মের খবর জানি না। শৈত্যপ্রবাহে কত লোক মারা গেলো
অবরোধে নাকাল হচ্ছে দেশের মানুষ__দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে
হাঁপাচ্ছে বেতনভূূক কর্মচারী __ক্ষমতাভূকরা বহলি তবিয়্যতে থাকে
আতপরূমে__এসবের কোনোকিছু আমাকে আর নাড়ায় না।
তুমি নেই __আমিও পাথরের মতোন অসাড় হয়ে পড়ে থাকি।
অপেক্ষা আর প্রতীক্ষার ভাষা ভুলে গেছি আমি
ভালোবাসার অভিধান ক্রমশ বাদামের ঠোঙা হতে চলেছে।
১৮.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

