কোনো লক্ষ্যই স্থিতি পায় না __
সকালে যদি ভাবি আজ দেখতে যাবো উত্তরের হিমালয়
মনের কোনো দখিনা বাতাস শির শির করে__
যদি বলি আজ সব ভালোবাসাগুলো ঢেলে দেবো প্রেয়সীর আঁচলে
দেখি ভালোবাসার ইচ্ছাগুলো ভোঁতা হয়ে গেছে__
যদি ভাবি আজ গোলচাদেঁর জোছনাপ্লাবিত রাতে জেগে জেগে গল্প শোনাবো
প্রিয়তমা রূপসিনীরে__দেখা যায় রাজ্যের যত ঘুম ভর করছে আমার চোখে।
এই বৈপরীত্যে গেলো কত কত দিন
ভালোবাসার প্রস্তাব দিয়েও যেমন জেসিকা আসতে পারে নি এই বাংলোয়
প্রপাতের জলধারায় নিজকে সমর্পণ করতে চেয়েও যেমন করেনি
আমিও কথা দিয়ে জেসিকাকে ঘরে তুলতে পারেনি __কেনো না তখন
কাঁচাঘরে চুনকামের কাজ চলে সবেমাত্র__
কোনো লক্ষ্যই আজ স্থিতি পায় না
কথা দিয়েও কেউ আজ কথা রাখতে পারেনি
যেমন জেসিকা পারেনি আসতে এই বাংলোয় __
আমিও যেমন ভালোবাসা অধিকার দিতে পারিনি দুঃখতুরা রমণীরে...
আজ আমাদের কোনো লক্ষ্যই স্থিতি পায় না...
০৪.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



