নিজকে সমর্পণের জন্য কত উৎসূক হয়ে থাকি
অথচ নীরব আঁধারগুলো মুখ ফিরিয়ে থাকে।
অথচ তীব্র সুঘ্রাণের সেই উর্বর দিনগুলোতে তুমি কাছে ছিলে
কত সহজ ছিলো তোমার প্রাঞ্জল ভাষা__
অাজ কত দূরে চলে গেছো তুমি __
আমার চেতনা আর তোমাকে ছুঁইতে পারে না।
তুমি আজ কিংবদন্তির মতোন লোকালয়ে মিশে গেছো।
একটিবারও মুখ ফুটে বলতে পারোনি __
বর্ষা মেঘের কাছে ভিজে ভিজে তুমি ফোটাতে চাও কদমের কলি
সমুদ্রে কাছে নতজানু হতে চাও__
তুমি আজ কত কত দূর __গহীন কালের কোলে আজ তোমার বাস।
কত সহজ হয়ে উঠেছি আজ
অথছ বর্ষার আঁধারগুলো মুখ ফিরিয়ে থাকে
বালিশের গভীরে মুখ ডুবে আমি তোমাকেই আলিঙ্গন করতে চাই
অথচ অর্থহীন রাত্রিগুলো আমাকে নিঃসঙ্গতার কথা বলে..
০৩.০৮.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

