somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রত্নগর্ভা মা ! =

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন আমার এক দীর্ঘ পরিচিতের সাথে তাঁর এক বন্ধু এলেন আমাদের বাসায় | পরিচয় পর্ব শেষে আমার পরিচিত ভদ্রলোক তাঁর বন্ধু সম্পর্কে বলতে গিয়ে এক পর্যায়ে বললেন, তাঁর মা একজন রত্নগর্ভা | পুলকিত হলাম কথাটা শুনে | রত্নগর্ভা মায়ের সন্তান এবার বলতে শুরু করলেন কি উদ্দেশ্যে আজ আমার এখানে তাদের আগমন |

জানলাম, ভদ্রলোক কয়েক বছর ধরে কানাডায় বসবাস করেছেন | পেশায় একজন প্রকৌশলী | তাঁর বাবা নেই, মা আছেন | অন্য তিন ভাইবোনের সঙ্গে মা থাকেন বাংলাদেশে | বাংলাদেশের এক বড় ব্যবসা প্রতিষ্ঠান কয়েকজন মা'কে রত্নগর্ভা সম্মাননা দেবে বলে বিজ্ঞাপন দিয়েছে | রত্নগর্ভা উপাধি পাবার ওই বিজ্ঞাপনে সাড়া দিতে চান তাঁরা; কেননা, তাঁদের ধারণা তাঁদের মা প্রকৃতই একজন রত্নগর্ভা | এ লক্ষ্যে তাঁদের পরিবার তথা মা'কে নিয়ে একটা নজরকাড়া রাইট-আপ লেখা দরকার | আর, সে রাইট-আপ'টাই আমাকে দিয়ে লেখানো যায় কিনা সে বিষয়ে আলাপ করতেই আমার সাথে যোগাযোগ |

কি কারণে আপনার মা'কে রত্নগর্ভা ভাবছেন একটু বিস্তারিত বলবেন? - ভদ্রলোকের কাছে বিনয়ের সাথে জানতে চাইলাম |

- দেখুন, আমরা তিন ভাই একবোনের দু'জন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, আর, বোনটা বাংলাদেশে বিসিএস অফিসার | কেবল আমি কানাডায়, আর সবাই দেশে থাকে |

খুশি হলাম আপনারা সব ভাইবোনই বেশ উচ্চ শিক্ষিত এবং ভালো পজিশনে আছেন জেনে | তো, আপনারা দেশে কিছু করেছেন?

- জ্বি ভাই, আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, বড় ভাই সরকারী ডিপার্টমেন্টের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার, মেজভাই প্রাইভেট ক্লিনিক দিয়েছে, আপনাদের দোয়ায় আমাদের প্রত্যেক ভাইবোনের ঢাকা শহরে আলাদা আলাদা ফ্ল্যাট আছে, গ্রামের বাড়িতে তিনতলা ..

উত্তরের ধরন শুনে বুঝলাম ভদ্রলোক আসলে আমার প্রশ্নটা ঠিক ধরতে পারেননি | তাই, আরেকটু খোলাসা করে জানতে চাইলাম, দেশের গরিব জনগণ, যেমন দরিদ্র ছাত্র-ছাত্রী, গরিব প্রতিবেশী, এ ধরনের মানুষের জন্য আপনাদের পরিবারের কেউ কিছু করেছেন?

আমার এ প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেলেন মনে হলো চেহারা দেখে | সম্বিত ফিরে পেয়ে মাথার পেছনভাগ চুলকাতে চুলকাতে বিড়বিড় করে উত্তর দিলেন, হ্যা, হ্যা, ভবিষ্যতে আমাদের ও ধরনের কিছু করার পরিকল্পনাও আছে |

তাঁকে আরেকটু স্বাভাবিক করতে বললাম, কিছু মনে করবেন না ভাই, একটু বিস্তারিত জানতে চাইলাম এ কারণে, আপনারা নিজেরা ভালো পড়াশোনা, দামী চাকুরিবাকুরী করার পাশাপাশি সমাজের সাধারণ মানুষের কল্যানার্থেও যদি কিছু কাজকর্ম করতেন তাহলে খালাম্মাকে রত্নগর্ভা হিসেবে ফুটিয়ে তোলা আরো সহজ হতো; বিষয়টা বুঝেছেন আশা করি ..

আমার পরিচিত ভদ্রলোক যিনি এঁকে আমার কাছে নিয়ে এসেছেন, এতক্ষণ এক প্রকার নিশ্চুপ ছিলেন | আমার কথা শেষ হতে না হতেই রসিকতার সুরে উনিও বলতে শুরু করলেন, বুঝলেন না ভাই, না হয় মানুষতো বলবে খালাম্মা রত্নগর্ভা হয়েছেন কেবল নিজের পরিবারের জন্য ..

যাই হোক, ভদ্রলোক যেহেতু আমার কাছে এসেই পড়েছেন, তাঁকে বিমুখ করব না ঠিক করলাম | ভাবছি, খালাম্মাকে রত্নগর্ভা হিসেবে ফুটিয়ে তুলতে কি লেখা যায়; সম্মাননা বা পুরস্কার যে আমাদের জিততেই হবে!

ML Gani @ Facebook
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×