এতিম অসহায় শিশুর পক্ষে বলতে চাই।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মায়াবী এতিম শিশু! মা বাবা হারিয়ে পথে এসেছে বেশীদিন হয়নি। আর অল্প কিছুদিন পরেই সে মাদকাসক্ত সহ বিভিন্নরকম রোগাক্রান্ত হয়ে যাবে। ভেংগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তার শারিরীক ও মানসিক হেল্থ। সে হয়ে যাবে আপনাদের ঘৃনিত টোকাই যাদের শরীর দিয়ে গন্ধ বের হয়। সমাজের বেশীরভাগ মানুষকেই দেখি তাদের বিষয়ে তুচ্ছ মনোভাব পোষন করতে। তুই ছাড়া তো কথায় বলে না! দোষ কার? এ ফুটফুটে বয়সে মা বাবা হারিয়েছে এর জন্য কি এ শিশু দায়ী? সে খেতে পারে না দেখার কেউ নেই বলেই তো সে পথে আসতে বাধ্য হয়েছে। আমি দেখেছি তারা এসেছে শুধুমাত্র পেটের ক্ষুধা নিবারন করতে। অসুস্হ হলেও তারা নীরবে আল্লাহ আল্লাহ করে! শুধুমাত্র ক্ষুধার জ্বালা বড় জ্বালা! ক্ষুধার এ কষ্ট যদি এ সকল শিশুদের না থাকত এবং থাকার যদি কোন জায়গা থাকত তাহলে কখনো পথে আসত বলে মনে করি না। থাকার জায়গার চেয়েও ক্ষুধা বড যন্ত্রনার! এ রকম হাজারও শিশুকে গবেষণা করে আমি তাই বুঝতে পেরেছি আর একটি মেইন কারন হল কোন না কোন কারনে মা এর সাথে বিচ্ছিন্নতা।
পথে ঘাটের এ সকল এতিম অসহায় শিশুকে নিরাপদ করার এক নং দায়িত্ব হল সরকারের। সরকার করছে না বলে আমি আপনি কি এড়িয়ে যেতে পারি? কখনো না? দয়াপূর্বক এ সকল শিশুদের তুচ্ছকরে হেয় করে কিছু বলবেন না। আবারও বলছি তারা সম্পুর্ণভাবে নির্দোষ তাদের এ পরিণতির জন্য। সরকারসহ আমি আপনার দায়িত্ব হল তাদের নিরাপত্তা দেয়া। নিরাপত্তার কাজ শুরু করুন তারপর আপনার কি আনন্দের অনুভূতি সৃষ্টি হচ্ছে আপনি নীজেই বুঝতে পারবেন। সত্যি অসাধারন এক অনুভূতি! ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন