মানুষ জীবন কাজের মাঝে
জম্মে শুরু ইতি হয় মৃত্যুতে।
জীবন মানে সামনে চলা
সঙ্গে তার কাজের ডালা
নিখুঁত কাজে জীবন মহৎ
অসৎ কাজে জীবন জখম।
সব কাজ জীবনের অংশ
অকাজ অংশে মানুষের ধ্বংস।
বিবেকের দংশনে চিনা হয় ভাল-মন্দ
লক্ষ্য স্থির, কর্ম ঠিক, সাথে মনোবল
কাজ হলে ক্রমাগত গতিতে জীবন।
কর্মেরত সারাক্ষণ, মহৎ ব্যক্তি যারা
উদাহরণ যতসব মহামানবেরা ।
সবার প্রতাশা নিদ্রা সুখে থাকা
সুখ আসে কোন পথে অনেকেই না জানা!
ক্রমাগত সৎ জীবন আনে মহাসুখ
মানব কল্যানের কাজে হবে সব দূর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


