somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত রস ! রম্য নয় ঘটনা বাস্তব ! =p~ =p~

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১ /
একটা মেয়ে অনেকগুলি তৈজসপত্র নিয়ে বাসায় ঢুকছে । কোন ফেরিওয়ালির মাইয়া টাইয়া হবে হয়তো !

ফাঁকে একটি গল্প সেরে নেই -

এক দর্শনের অধ্যাপক গেটের সামনে একটা বাচ্চাকে একা কাঁদতে দেখে বাসায় নিয়ে এলেন ।
গিন্নীকে বললেন , গেটের সামনে একা একা কাঁদছে , দেখে বড় মায়া হল তাই নিয়ে এলাম । আজ থেকে ও আমাদের তিনটার সাথে খাবে, খেলবে , ঘুমাবে ।
গিন্নী মুখ ঝামটা দিয়ে বললেন - মিনসে , চোখে কি ছানি পড়েছে যে , নিজের ছেলেকেও চিনতে পারছো না ?

না না আমার চোখের অবস্থা এত খারাপ নয় ! ভালো করে চেয়ে দেখি কোন ফেরিওয়ালির মাইয়া টাইয়া নয় , আমার নিজেরই মাইয়া।
তৈজসপত্র গুলো স্কুলের বিজয় দিবসের বিভিন্ন ইভেন্টে তার প্রাপ্ত পুরস্কার ।

মেয়েটার ছয়টা ইভেন্টে পুরষ্কার প্রাপ্তিতে তার মাতা,পিতা যখন আনন্দ প্রকাশ করছে , তখন পরিবারের আরেক সদস্য খাটের কোনে বসে বড়ই নিরানন্দ বোধ করছে ।

আদর প্রাপ্তির বেলায় পাল্লাটা সব সময় তার দিকেই ঝুঁকে থাকে । এখন পাশার দান উল্টে যাওয়ায় সে বড়ই হতাশ ।

তার মা জিজ্ঞেস করলো - কিরে ওশান এমনে রইসস কেন ? তোর কি হইছে ?

ছেলে আমার সোজা মানুষ ! তাই ''সোজা মাইনসের সোজা কথা'' -
- প্লেট কয়টা নিয়ে এত লাফালাফির কি আছে ? ঘরে কি প্লেট নাই ? ''

২ /

গত পরশু আমার মেয়েটা অষ্টম শ্রেণীতে জিপিএ ৫ পেয়েছে । আবারও পরিবারে আনন্দের আবহ । তার নানা মিষ্টি এনেছে ।
আদর বর্ষণ কেন্দ্রে ওশানের অবস্থান নড়বড়ে । বিরাট মুড নিয়ে হাঁটাহাঁটি করছে ।
তার মা ডাক দিল - ওশান কইরে -- নে মিষ্টি খা ।

ছেলে বড়ই নির্লিপ্ত !
বলল - এখানে মিষ্টি খাওয়ার মত কি হইছে ?
এক ক্লাসের অনেকেই জিপিএ ৫ পায় , রোল ১; এক ক্লাসে একজনেরই হয় ! আমার বেলায় তোমাদের খবর থাকেনা !


সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
৫৫টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×