somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেলখানার অভিজ্ঞতা ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেলখানায় থাকার সময় আমার বিচিত্র কিসিমের কিছু অভিজ্ঞতা হয়েছে । তার মধ্যে একটা অভিজ্ঞতার কথা বলি...
লোকটির নাম আবদুল করিম (তারে সবাই করিম হুজুর নামেই ডাকে) । বাবার নাম ওবাইদুল করিম । বাড়ি কলেজ রোড় । টেকনাফ । পড়ালেখা করেছে হাটহাজারী মাদ্রাসায় । হাটহাজারীতে একটা মসজিদের ঈমামতি করত এবং রিয়াজউদ্দিন বাজারে একটা হজ্ব এজেন্সীতে চাকরি করতো । এখন কর্নফুলি চার নং ওয়ার্ডে ইমামতি করে । আর এই ওয়ার্ডেই আমি ছিলাম ।
এই লোকটিরে দেখেই আমার মনের ভিতর খচরমচর শুরু হইলো । একজন লোক ইমামতি করে শরীয়তের এতো বড় আলেম জেলখানায় কেনো ? তার জায়গাতো জেলখানায় হওয়ার প্রশ্নই উঠে না !
দুই একদিন পুরানা হওয়ার পর আমি একদিন তার কাছে গিয়ে জিজ্ঞাস করলাম , হুজুর আপনার মামলা কি ? হুজুর আমারে উত্তর দিলো , বাবা মার্ডার ! আমি প্রায় তবদা খাইগেলাম ! তবদা খাইয়া হুজুররে জিগাইলাম , আপনি এতো বড় একজন হুজুর আর আপনি করলেন বাবা মার্ডার ! হুজুর কইলো , আরে মিয়া এই বাবা সেই বাবা না এই বাবা হইলো ইয়াবা ! তারপর বুঝতে পারলাম , হুজুর ইয়াবা লইয়া ধরা খাইছে ।
হুজুর থাকতো অক্সিজেনে বউ পোলা নিয়ে একটি ভাড়া বাসায় তিন বছর ধরে । গোপন সংবাদের ভিত্তিতে ডিভি পুলিশ তার বাসা চারদিক থেকে ঘিরে হুজুরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে । হুজুর কোন তথ্য না দেওয়ার পর হুজুরকে বলে , বাসা তল্লাশি করবে । হুজুর রাজি হওয়ার পর হুজুরকে সাথে নিয়ে বাসা তল্লাশি করে ডিভি পুলিশ । তারপর বেরিয়ে আসে হাজী রুমালে মোড়ানো ৪০০০০ (চল্লিশ হাজার ) ইয়াবা । আলমারির ড্রয়ার থেকে জব্ধ করা হয় ১১ টি পাসপোর্ট । ডিভি পুলিশ নিশ্চিত হয় হুজুর শুধু ইয়াবা ব্যবসার সাথে জড়িত তা নয় মানব পাচারের সাথেও জড়িত ।
তারপর তাকে ডিভি কার্যালয়ে নিয়ে এসে মানব পাচার এবং মাদক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা দেয় ।
এই করিম হুজুর আমারে মোটেও পছন্দ করতো না । কারণ আমি আওয়ামীলীগ সমর্থক । মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা এবং জাতির পিতার আদর্শ কায়েমে জনমত গঠন করি এই জন্যে । তার সুস্পষ্ট বক্তব্য , কোন মুসলমান আওয়ামীলীগ করতে পারে না । যারা আওয়ামীলীগ করে তারা নাস্তিক মুরতাদ ইহুদি নসরাদের দোসর । সে কোরান হাদিসের দলিল দিয়ে বুঝাইতে চায় আওয়ামীলীগ করলে জাহান্নাম নিশ্চিত । জাতির পিতা শেখ মুজিবের নাম শুনলেই টিটিকিরি মারে শেখ হাসিনার নাম শুনলেই গালাগালি করে ।
পরে জেনেছি এই হুজুরের আরো একটি মামলা আছে । যেটি হেফাজতিদের শাপলা চত্বর তান্ডববের সময় করা । ভাংচুর মামলা ।
হুজুররে একদিন জিগাইলাম , হুজুর আপনি যে কোরান হাদিসের এতো রেফারেন্স দিয়া মানুষকে ইসলামের দাওয়াত দিতাছেন আপনার লজ্জা লাগে না ? হুজুর আমারে চেইত্তা গিয়া কয় , কোরান হাদিসের দাওয়াত দিতে কিসের লজ্জা ! হুজুর আপনি কি জানেন না, হারামখোরের শরীর জান্নাতে প্রবেশ করিবে না ? হুজুর কয় , এইটা জাল হাদিস । এ কথা সত্য নয় । আল্লাহ চাইলে যে কাউকে জান্নাত দিতে পারে । হুজুর আপনি কি জানেন না ইয়াবা ব্যবসা হারাম ? হুজুর আমারে কয় , আমিতো হালাল টাকায় ব্যবসা করছি ব্যবসার নিয়তে । আমিতো আর ইয়াবা খাচ্ছি না । আর কোরানে কোথাও ইয়াবার কথা উল্লেখ নাই আছে মদ আর গাঁজার কথা । আমিতো আর মদ গাঁজা বিক্রি করতেছিনা !
আমি কইলাম হুজুর , কিয়ামত মনে হয় কাছে আইসা গেছে আপনার মুখে এমন কথা শুইনা ! তখন হুজুর কয় , আওয়ামীলীগ যারা করে তারা আসলে আলেম ওলেমাদের সহ্য করতে পারে না ! তাই আলেম ওলামাদের দোষ বড় কইরা দেখে !
দীর্ঘ আড়াইমাস আমি আর করিম হুজুর একই ওয়ার্ডে ছিলাম । আমার প্রায় পাঁচ মাস আগে থেকে হুজুর হাজতবাস করছে । ভাংচুর মামলায় জামিন হইছে । ইয়াবা আর মাদক পাচার মামলায় এখনো জামিন হয় নাই ।
একদিন কথার প্রসঙ্গে হুজুরকে জিজ্ঞাস করেছিলাম , হুজুর যদি বাইর হইতে পারেন তাইলে কি এই ব্যবসা আবার করবেন ? হুজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলাইয়া আমারে উত্তর দিছিলো , যেই মাটিতে আছাড় খাইছি সেই মাটিতেইতো ভর দিয়া দাঁড়াইতে হইবে !
আমি ফিসফিসাইয়া কইলা, হুজুর ফি নারে জাহান্নাম । হুজুর শুনতে পাইয়া কয় , কি কইছো? আমি কই, হুজুর আওয়ামীলীগ আসলেই খারাপ ! আপনার মতো একজন শরীয়তের আলেমরে বিনা দোষে জেলখাটায় ! হুজুর কয় , আওয়ামীলীগ জালিম সরকার আওয়ামীলীগ নাস্তিক সরকার । এই সরকারের পতন একদিন হবেই হবে ।- ইনশাল্লাহ ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×