এখানে যে শব্দগুলো ব্যবহার করা হবে, সেগুলো অবশ্যই ক্রিকেটিয়। তবে শব্দগুলো দৃশ্যমান তথাপি একটু ভিন্ন যা দর্শক এবং পাঠকদের সামনে উপস্থাপন করা হয়েছে। অন্যভাবে বলতে কিভাবে, সেই ভাবনা দিয়েছেন : ইকবাল খন্দকার এবং আপনাদের উদ্দেশ্যে লিখছি আমি ...।

সেরা কোচ
কোচটা সেরা তো বটেই। মেকআপ-গেটআপ দেখে বুঝতে পারছেন না? এছাড়া যে কোচ এই হরতাল-অবরোধ কিংবা ধর্মঘটেও চলাচল করতে পারে, সেই কোচ সেরা না হয়ে উপায় কি!

ম্যান অব দ্যা ম্যাচ
যে মানুষটার কাছে আপনার আমার প্রয়োজনের সময় সেই প্রয়োজনীয় বস্তুটি অর্থাৎ ম্যাচ পাওয়া যায়, সেই মানুষটা তো অবলীলায় ম্যান অব দ্যা ম্যাচ হতেই পারে। আপনার কি তাতে সন্দেহ আছে?

ওহ! ভার -ওভার
যে ভার বহন করে, সে বোঝে ঠেলা কাকে বলে! অতএব, সেই ঠেলার চোঁটে তার মুখ দিয়ে বের হয়ে আসতেই পারে-ওহ!ভার; যা সংক্ষেপে আমরা ওভার হিসেবে আখ্যায়িত করে থাকি!

ব্যাটসম্যান
সকাল নেই, বিকাল নেই; সন্ধ্যা নেই, রাত নেই; যখনই মশার উপদ্রব দেখেন ঠিক তখনই দু’হাতে চলান তার ব্যাট। সো সত্যিকার অর্থেই তিনিই হলেন এই সময়ের ব্যাটসম্যান।

রান আউট
রান যদি প্লেট থেকে বাহিরে পড়ে যায় কিংবা আপনার প্লেটে যায়গা সংকুলান না হয় অথবা প্রয়োজনের তাগিদে মুরগীর শরীর থেকে বিছিন্ন করে তা হাত দিয়ে সরিয়ে নিতে হয়; তাহলে আপনি সেটাকে বলতেই পারেন রান আউট।

জার্সি
‘জার’ মানে হলো কৌটা; ‘সি’ মানে হলো দেখা। অতএব কৌটা দেখার দৃশ্যকে আমরা জার্সি বলতেই পারি। নাকি পাঠকবৃন্দ!?
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



