somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-হাল জমানার নতুন চাহিদা-

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘরে ঘরে “ভুঁইফোড় লীগ” এর নামকরণ শুনে ইদানিং অন্যরাও নিত্য নতুন সাংগঠনিক নাম আবিষ্কারের ধান্দায় ব্যাস্ত সময় পার করতেছে! যারা এতোদিন মুক্ত মনা হিসেবে পরিচিত তারাও এবার তাদের জন্য একটি “লীগ” চেয়েছেন! আর তাদের সাংগঠনিক নাম হবে “মুক্তমানালীগ”! হালে যারা ব্লগ লিখছেন এবং পড়ছেন তারাও বলেছেন এবার তাদের জন্যও যেনো “লীগ” যুক্ত একটি নাম বরাদ্দ দেয়া হয়। আর তারা তাদের সাংগঠনিক নাম করণ করতে চাইছেন “ব্লগারলীগ”!!


প্রস্তাব অনুযায়ী এবার আমরা যারা নিয়মিত এফবি তে চর্চা করতেছি, তারাও স্বাভাবিক ভাবে বলতে পারি আমাদেরও একটি “লীগ” চাই। আমরা আমাদের সাংগঠনিক নাম করণ করতে চাই “এফবিলীগ”! যারা এখনো টুইটার করেন নি তাদের জন্য সুখবর হচ্ছে সেখানে অলরেড়ি “টুইটলীগ” শুরু হয়ে গেছে! হা হা হা। দেরি করলে অনেক পিছনে পড়ে যাবেন। তাই দেরি না করে এখনি আপনার পদবীটি এন্ট্রি করে নিন।


যারা নিয়মিত অনলাইন থেকে রুটিরুজি করতেছেন অর্থাৎ গুগলি/এসইও/টিউব করতেছেন, তারাও তাদের ইচ্ছে মতো “লীগ” সংযুক্ত করে নাম বাছাই করে নিতে পারেন। এখনো এগুলো নিবন্ধিত হয়নি। যেমন - “অনলীগ” (অনলাইনলীগ) “অফলীগ” (অফলাইনলীগ) “গুগলিলীগ” ‘চার্চলীগ” “টিউবলীগ”! ইত্যাদিকার লীগ।


মনে রাখবেন, নিবন্ধনকৃত সংযুক্ত সাংগঠনিক নামটি যেনো আপনার বিনিয়োগের সেরা মাধ্যম বিবেচিত হয়। কারণ, হাল-জামানায় আপনার কর্ম এবং বিনিয়োগ অনেকাংশে বেহাত হওয়ার সম্ভবনাই বেশি। একমাত্র লাভে-লাভ শুধু মাত্র “লীগ” যুক্ত বিভিন্ন সাইনবোর্ডের ভিতরে। এখানে একবার বিনিয়োগ করুণ আর বার বার মুনাফা অর্জন করুণ!!! হা হা হা।


সত্যি আমরা দেখতে দেখতে এগুলি শিখছি আর লিখছি কিংবা বলছি। আর এগুলোর জন্য কর্তৃপক্ষ নিজেই দায়ী। মনে রাখতে হবে- ক্যান্সার একবার সৃষ্টি হলে, তা না মৃত্যু পর্যন্তই রোগীকে বহন করতে হয়। আমরা আশা করছি কর্তৃপক্ষ এসব অপকর্মকারীদের দিকে তিক্ষ্ণ দৃষ্টি দিবেন। যারা এসব নাম ব্যবহার করে সমাজে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে এবং দলকে হেয় প্রতিপন্ন করার কাজে লিপ্ত থাকে। তাদের কে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করবেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×