somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গার্ডেড ট্যাবলেট
সুরক্ষিত আধারে ধারন করছি সব কষ্ট, দু:খ আমরন। "এমন মানব জনম আর কি হবে। মন যা কর, ত্বরায় কর এই ভবে।"

আজ জুলাইয়ের চৌত্রিশ তারিখ

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অগাস্ট ২০২৪, বনানী ঢাকা।
মেজাজটা সেই সকাল থেকে চরম হয়ে আছে। কোথাকার কোন নাহিদ হোয়াট্সঅ্যাপে ফোন করে নেত্রীর নামে যা তা বললো! এই ‘কোথাকার কোন’ আমার ক্লাসমেইট ছিলো সেই স্কুল জীবনে। ভালো ছাত্র ছিলো তাই ঢাকা ভার্সিটি ডিঙ্গিয়ে শেষমেষ অ্যামেরিকায় থিতু হয়েছে। সেই প্যান্ডেমিকের সময় হোয়াট্সঅ্যাপে স্কুল গ্রুপে আবার যোগাযোগ। পড়ালেখায় ভালো না হলেও লীগের নেতা হিসেবে খারাপ করিনি আমি। এই পলক টলক না থাকলে আমিও মন্ত্রী হয়ে যেতাম। অবশ্য নেত্রীর গুড বুকে আমি আছি। তাই ভবিষ্যৎ আমার ফকফকা।

যা হোক এমনিতে নাহিদ আমাকে নক করে না গ্রুপে ছাড়া। অবশ্য গত বছর নিউ ইয়র্ক ঘুরতে গিয়েছিলাম আজিজের ঘটনার পর পর। তখন খুব যত্ন আত্তি করেছিলো। আমাকে আর আমার বৌকে আইফোন গিফট করেছিলো। কিন্তু তাই বলে বলা নেই কওয়া নেই ফোন করে হুমকি ধামকি দিয়ে কথা বলবে তা আমি বরদাশত করতে পারছি না। দেশে থাকলে এই শালারে জামাত বলে চৌদ্দ শিকের ভেতর চালানের ব্যবস্থা করতাম আজকেই। আমাদের ব্যাচের বিপ্লব তো ডিএমপিতেই আছে! বিপ্লব গত পরশু জানালো নাহিদের ভাতিজাকে পুলিশ গ্রেপ্তার করেছিলো সে কারনে নাহিদ নাকি তার সাথে যোগাযোগ করেছিলো। তোর ভাতিজা রাজাকারের বাচ্চা সন্ত্রাস করবে আর আমরা তাকে মাথায় তুলে নাচবো!

অগাস্ট মাস শোকের মাস। এবার ছাত্র আন্দোলনের নামে একটু বেহাল অবস্থা। এই সবই হয়েছে এই জামাত-শিবির-জঙ্গিদের লাই দিয়ে মাথায় তুলে ফেলার ফল! আমি আমার এলাকার সবটাকে দৌড়ের উপর রেখেছি। বিএনপি-কিংস গেলো তল ছাগু শিবির বলে কত জল! ঠিক হয়েছে এইবার ব্যান খেয়ে তোদের চাট্টি-বাট্টি গোল হয়ে গেছে। এই নাহিদের বাচ্চাকে আমি ছাড়বো না!
ব্যাটা বলে কিনা এই পনের তারিখে আরেক শোকের মাতম শুরু হবে। শেখ গোষ্ঠীর সব কয়টা মরবে! আমিও বলেছি তোদের সেই অগাস্ট মাস আর আসবে না! আজ জুলাইয়ের চৌত্রিশ তারিখ!

অগাস্ট ২০২৬, বসুন্ধরা ঢাকা।
মনটা খুব ফুরফুরে লাগছে। আজ কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশনের তফশিল দিয়েছে। এই দুই বছরে কত কিছু হলো। নেত্রী মরলো; লীগও শেষ! মাস তিন হলো নও-বাল নামে পার্টি দাড় করাতে পেরেছি। এখন জুলাই মাস একত্রিশ দিনেই শেষ হয়!
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×