somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা দিবস পূর্তিতে, আহেন মজি ফুর্তিতে। :(

২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারোটা তো কহনি বাইজ্জা গেছে। দেশের তো বারোটা বাইজাই আছে। খালি আমগো বারোটা বাজোনের পালা। আহেন সবাই মিল্লা ফুলচরাই শহীদ মিনারে। তাগো রক্তের বিনিময়ে আমরা আইজো কইতে পারতেছি আমগো দেশ স্বাধীন। হেরা দেশ স্বাধীন করনের লইজ্ঞা রক্ত দিছে আর আমরা হেগোরে সান্ত্বনা দেওনের লইজ্ঞা ফুলের মালা দেই।
ফুল ছাড়া কি আর কিছু দেওনের আছে?
আছেনা অবশ্যই আছে!!
এই যে আমগো বইন "সোহাগী জাহান তনু" ইজ্জত আর জীবন দিছে!! এই রকম আরো কত্ত তনু আছে।
দেশ তো স্বাধীন নামে হইছে কামে অয়নাই!!
আরে থামেন থামেন দেশ যে কামে স্বাধীন অয়নাই হেইডা এক্কেরে ঢাহা মিছা কতা কইলেন। স্বাধীন না অইলে ওই যে নরপিশাচ গুলা বুক ফুলাইয়া কি ঘুইরা বেড়াইতে পারতো? হুদা কামেই কচকচ করতাছেন। নিজের চরকায় তেল দেন কামে দিবো। আপনাগো এই আন্দোলন ফান্দোলন দুই দিনের। দুই দিন পর গিট্টা আরেকটা লাগবো। তহন আবার হেইডা লইয়া হুমরী খাইয়া পরবেন। তনুর চ্যাপ্টার ক্লোজ হইয়া যাইবো। সবই তো চক্ষের দেহা। আইচ্ছা বুঝলাম সবাই রিমাইন্ডার দিয়া মনে কইরা তনু হত্যার বিচারের আন্দোলন কইরাই গেলাম। বিচারডা করবো কে? কার কাছে চাইবেন বিচার? প্রশাসন আর আমগো মাননীয় প্রধানমন্ত্রী তো তব্দা খাইয়া আছে। এইসব কতা হুনলেই তো যমজ টেলিফিল্ম এর কদু আজাদের মত হেগো নেটওয়ার্ক ছাইড়া দেয়। এই দেশে ছিনতাই, ধর্ষণ, হত্যা ছাড়া কোন কালেও ভালো কিচ্ছু হইবো বইলা মনে হইতাছেনা যতদিন না আমগো প্রধানমন্ত্রী, প্রশাসনের তব্দা খাওনি আর কানের মেশিনের নেটওয়ার্ক ঠিক না হইবো।

আমিও চাই তনু হত্যার বিচার হোক। জনসম্মুখে নরপশুদের শাস্তি হোক। স্বাধীন নামক দেশে তনুরা স্বাধীন ভাবে চলাফেরা করুক।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×