স্বাধীনতারে খুঁজতে বাইর হইলাম, হালায় কই গিয়া বইসা রইছে!! আল্লাহ মালুম।
তয় হালারে পাইলে আচ্ছো তরে কয়েকটা চুবুনি দিতাম।
কোন হানে খুঁইজা না পাইয়া অস্থির লাগতাছে। হালায় পার্টি সার্টি নিয়া বিজি কিনা কে জানে!!
অনুমান কইরা বারে গিয়া দেহি উজবুকটা খাইয়া পুরাই লোড।
ছাগলের বাচ্চার মত ঠাং গুলা উত্তর দক্ষিণে দিয়া হাটতাছে।
আন্দার মত রাস্তা খুঁজতাছে মানে পুরাই টলোমলো।
কইলাম কিরে ভাই তোর এই বেগতিক অবস্থা কেন?
হালায় আমারে কয় আর কইসনা ভাই অভার লোড হইয়া গেসে আমারে একটি ধর।
কি আর করা হালারে অনেক কষ্টের বিনিময়ে একপাশে নিয়া বসাইলাম।
আমারে কয় এগো লগে মিট হ। এরা আমার দোস্ত। প্রথমে পরিচিত হইলাম ক্ষমতার লগে।
দেখতে বেশ নাদুসনুদুস, টল, হ্যান্ডসাম।
এরপর ধর্ষক এইটার কিযে বাজে অবস্থা চেহারার দিকে তাকাইতে কেমন শরীর শিউরে উঠলো।
এভাবে বাকিদের সাথে,প্রশাসন, চোর,ডাকাত,টেন্ডারবাজ,চাঁদাবাজ, ছিনতাইকারীর লগে সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই হালায় কানের নিচে কইষা এমন জোরে চটকনা মাড়লো যে দুনিয়াদারি ভনভন কইরা ঘুরতে লাগলো। আমি তো পুরাই ভিলা। তব্দা খাইয়া খাড়ায়া আছি। কি আছে বাইর কর কইয়া চাকুটা হাতে নিতেই। চোখ দুইটা খুইলা গেলো। তারাতারি উইঠা দেখলাম আমি আমার বিছানায়। মনে মনে কইতে লাগলাম ইয়া মাবুদ কি বড় বাঁচানডাই না বাঁচাইলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


