আমার ফ্রেন্ড তমা। অনেক দিন ধরে যোগাযোগ নেই। খুব মজা করে মেয়েটা। তার একটা ডাক্তার বয়ফ্রেন্ড ছিলো। তো হঠাৎ একদিন মলের সামনে দেখা হয়ে গেলো। মানুষের সামনে চিৎকার করে বলল।
কি..রে.. দো ..স্তো. কেমন আছিস তুই?
ভালো আছি তোর কি আবস্থা বল?
আমার আর অবস্থা আছি কোন রকম চলছে!!
তো তোর ডাক্তার সাহেবের কি অবস্থারে?
নাইরে ব্রেক আপ হয়ে গেছে।
কেন কেন?
সে অনেক কথা ছাড় এসব।
চরম জিনিষ মিস করলি তুই, এত্ত গিফট আর কে দিবে তোকে?
কিছুক্ষন চুপ করে থেকে হঠাৎ হা হা হা করে হেসে উঠলো।
বললাম কিরে হাসছিস কেন তুই?
তুই গিফটের কথা বলছিস? যা দিয়েছিলো তা তো ফেরত নিয়েছেই।
এমনকি যতবার দেখা করেছি তারও ভিজিট চাইছিলো!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


