somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারটি টিনএইজ রোমান্টিক-কমেডি মুভির রিভিউ! (পর্ব-২)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিনএইজ-কমেডি/টিনএইজ-রোমান্স জনরার মুভি যারা পছন্দ করেন আশা করি এই চারটি মুভি তাদের ভাল লাগবে। রোমান্স জনরার প্রতি অনেকের অনীহা থাকলেও টিনএইজ-রোমান্টিক মুভি গুলো বেশ পছন্দ করে থাকেন। এমন আরো চারটি মুভি নিয়ে সংক্ষেপে লেখলামঃ
[প্রথম পর্বঃ চারটি টিনএইজ রোমান্টিক-কমেডি মুভির রিভিউ! (পর্ব-১)


◆◆Me and Earl and the Dying Girl (2015)
গ্রেগ, হাইস্কুলে পড়াশুনা করে। সে আনাড়ি জীবন যাপন করে, যে কিনা সবসময় নিজেকে অদক্ষ,অসুন্দর এবং অকর্মা মনে করে, এক কথায় যাকে বলে “স্ব ঘৃণাকারী”। হাইস্কুলে পড়াশুনার পাশাপাশি গ্রেগ তার ফ্রেন্ড ও কো-ওয়ার্কার “আর্ল্‌” কে নিয়ে বিভিন্ন ক্লাসিক মুভি তৈরি করেন।
একদিন গ্রেগের মা তাকে জানায় তার বাল্যকালের বান্ধবী “র‍্যাচেল” মরনব্যাধি লুকেমিয়া (রক্তশূন্যতায় ভুগতে থাকা এক প্রকার ক্যান্সার) আক্রান্ত এবং তার মা তাকে “র‍্যাচেল” এর সাথে সময় কাটাতে বলে। তারপর সে “আর্ল” কে নিয়ে র‍্যাচেল এর সাথে সময় কাটাতে শুরু করে। তাদের মধ্যে বন্ধুত্ব হয়, র‍্যাচেল কে ভাল রাখার চেষ্টা করে। গল্প এগিয়ে যায়…
এই মুভি ভাল লাগার অন্যতম কারন লুকেমিয়া নিয়ে নির্মিত অন্যান্য মুভি গুলোর চেয়ে অনেক রিয়েলিস্টিক ও মুভির মেকিং-গল্পের সিমপ্লেসিটি। অনেকেই হয়তো এই সিনেমার সাথে “The Fault in Our Stars” সিনেমার তুলনা দিতে যাবেন কিন্তু আমার দৃষ্টিতে মুল কন্সেপ্ট একই হলেও গল্প ও গল্প বলার ধরন সম্পূর্ণ ভিন্ন। ইমোশনাল ঘটনার পাশাপাশি আছে অনেক হিলিরিয়াস ঘটনা। মুভিতে আহামরি কোন ইন্সিডেন্স, রোমান্স-রিলেশনশীপ নেই তবে নিশ্চিত বলতে পারি সিনেমাটি আপনাদের অনেক ভাল লাগবে।

IMDb Ratting: 7.9/10
My rating: 7/10


◆◆If I Stay (2014)
১৭ বছরের বালিকা “মিয়া হল” ভাই ,মা ও বাবা কে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন।
একদিন পরিবারের সবাই মিলে বেড়াতে যাওয়ার সময় “কার” এক্সিডেন্ট এর সম্মুখীন হয়, মিয়া সহ সবার অবস্তা খুবই আশঙ্কা জনক থাকে। হসপিটালে নেয়ার সময় মিয়ার মাইন্ড ফ্ল্যাশব্যাকে তার জীবনের রোমাঞ্চর ঘটনা গুলো বর্ননা করতে থাকে। এভাবেই সিনেমার শুরু।

ইটস অ্যা স্টোরি এবাউট ফ্যামিলি,লাভ এন্ড সেক্রিফাইস। সিনেমায় খুব সহজ ভাবে জীবনের কিছু ফিলসফি ঢুকানো হয়েছে। খুবই টাচি একটা স্টোরি। সিনেমার গল্প একই নামে একটি উপন্যাস হতে এডপ্ট করা হয়েছে। সিনেমার প্রটাগনিস্ট “ক্লোয়ি গ্রেস মরেটস” কে প্রথম এমন সিম্পল ও মিষ্টি একটি ক্যারেক্টারে দেখলাম, তার পূর্বে অভিনীত (500) Days of Summer,Kick-Ass,Dark Shadows সিনেমা গুলোতে তাকে চঞ্চল চরিত্রে দেখা গেছে। এই সিনেমায় তাকে বেশ গ্ল্যামারস লেগেছে।
তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারন ছিল আর সিনেমার গল্পেও মিউজিকের ছোঁয়া রয়েছে।
সুতরাং সিনেমাটি ভাল না লাগার কোন কারন খুজে পায়নি, নিশ্চিন্তে সিনেমাটি দেখতে পারেন।

IMDb Ratting: 6.8/10
My rating: 7/10


◆◆Scott Pilgrim vs. the World (2010)
ক্যানাডিয়ান ২২ বছর বয়সী তরুণ “স্কট পিলগ্রাম” নিউইয়ার্ক থেকে আগত “রোমানা ফ্লাওয়ার” এর প্রেমে পরে কিন্তু সমস্যা হচ্ছে রোমানা ফ্লাওয়ার কে পেতে হলে তার(রোমানার) সাতজন প্রাক্তন ভয়ানক প্রেমিক (সেভেন ইভিল এক্সেস) কে বিভিন্ন রকমের ব্যাটলে হারাতে হবে।

এমন মজাদার ঘটনা নিয়েই সিনেমার গল্প। সিনেমার গল্প একই নামের জনপ্রিয় কমিক থেকে এডপ্ট করা। এমন ইউনিক ধরনার টিনেইজ-কমেডি মুভি খুব কমই দেখতে পাওয়া যায়। টিনএইজ কমেডি যাদের পছন্দ তাদের নিশ্চিত এই সিনেমাটি অনেক অনেক ভাল লাগবে। আমি ব্যাক্তিগত ভাবে এই সিনেমাটি অনেকবার দেখেছি, তাছাড়া নাম ভূমিকায় অভিনয় করা “মাইকেল ছেরা” ইয়াং এক্টরদের মধ্যে আমার খুব প্রিয়।

IMDb Ratting: 7.5/10
My rating: 8.5/10


◆◆ Now Is Good (2012)
Our life is a series of moments…Live every moment!!
“টিসা” নামক একটি মেয়ে মরনব্যাধি লুকেমিয়ায় আক্রান্ত হয়ে জীবনের শেষ মুহূর্তে অবস্থান করছে। অতঃপর সে জীবনে কি কি করেনি তার একটি লিস্ট তৈরি করে এবং সিদ্ধান্ত নেয় মৃত্যুর পূর্বে সে এই লিস্টের সব ইচ্ছে গুলো পূরণ করবে। লিস্টের কাজ গুলো মূলত মুভির ট্যাগলাইনের মতই “Live every moment, love every minute”। তারপর সে তার বান্ধবীকে নিয়ে কাজ গুলো করতে থাকে।
ইমোশনাল গল্পের সাথে রোমান্সের মিশ্রণ। মুভির স্টোরি অনেকটা প্রেডিক্ট্যাবল হলেও মুল চরিত্রে অভিনয় করা Dakota Fanning এর পারফমেন্স এর কারনে গল্পটা অনেক টাচি ও ভাল লাগবে।
তাছাড়া মুভিতে টিসার বাবার ক্যারেক্টারটাকে অনেক ভাল লেগেছে, মেয়ের প্রতি তার ভালোবাসা আর মেয়েকে ভাল রাখার জন্য তার যে চেষ্টা তা আসলেই অনেক আবেগপ্রবণ করে তুলবে।

IMDb Ratting: 7.2/10
My rating: 7/10

সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×