somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Misery (1990): সাইকোলজিক্যাল ক্রাইম-থ্রিলার মুভি!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিনেমা রিলেটেড এক ফরেন পেইজে একটি সিনেমার “ক্যারেক্টার” নিয়ে আলোচনা হচ্ছিলো। বেশ ইন্টারেস্টিং লাগলো ক্যারেক্টারটির বর্ণনা দেখে। পাশাপাশি জানতে পারলাম বিখ্যাত অ্যামেরিকান লেখক “স্টিফেন কিং” এর উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমাটি। অতঃপর ডাউনলোড করে দেখে ফেললাম। ফলাফল, সন্তোষজনক একটি সিনেমার অভিজ্ঞতা।

Misery (1990)
IMDb Rating: 7.8/10
Rotten Tomatoes: 89%
Genre: Crime । Thriller । Horror
Director: Rob Reiner
Screenplay: William Goldman
Cast: James Caan, Kathy Bates, Richard Farnsworth
Box office: $61.3 million [Budget- $20 million]

সিনেমার প্লট বেশ ইন্টারেস্টিং। শহর থেকে দূরে, বিখ্যাত লেখক “পল শ্যাল্ডন” তার জনপ্রিয় উপন্যাস “মিজারি” সিরিজের সর্বশেষ পর্ব লেখার কাজ শেষে নিউ-ওয়ার্ক ফিরছিলো। কিন্তু যাওয়ার পথে সে প্রবল তুষারঝড়ে কবলিত হয়ে এক্সিডেন্ট করে। আহত অবস্তায় তাকে গাড়ি থেকে উদ্ধার করে “অ্যানি উইল্কস” নামের এক নার্স। সে নিজের বাসায় পল শ্যাল্ডেনের চিকিৎসা করতে থাকে।
প্রাথমিকভাবে গল্প স্বাভাবিক মনে হলেও ধীরেধীরে বেশ ইন্টারেস্টিং হতে থাকে…সিনেমার মজা নষ্ট না করার স্বার্থে প্লটের বিস্তারিত আলোচনায় গেলাম না।

সিনেমাটি সম্পর্কে এক্সপেকটেশন যেমন ছিল তা পুরোপুরিভাবেই পূরণ হয়েছে। জনরায় “হরর” দেখে ভুত প্রেতের গল্প এমনটা ভাববেন না। সিনেমায় বিভিন্ন ভীতিকর সাইকোলজিক্যাল এলিমেন্টস আছে বিঁধায় জনরায় এমনটা উল্লেখ করা হয়েছে।
সিনেমায় কিছু ঘটনা প্রেডিক্টেবল লাগলেও বিশেষ কিছু দৃশ্যে গল্পের টার্ন ছিল মুগ্ধ করার মতন। পাশাপাশি পুরো সিনেমাজুরে থ্রিলিং ও মিস্টেরিয়াস একটা ভাইব তো ছিলই।



প্রথমেই সিনেমার বিশেষ ক্যারেক্টার “অ্যানি উইল্কস” সম্পর্কে কিছু বলা প্রয়োজন। সিনেমাটি দেখার পরে উপলব্ধি করি যে কেন এই ক্যারেক্টারটিকে অ্যা ক্লক ওয়ার্ক অরেঞ্জের “এলেক্স”, নো কান্ট্রি ফর ওল্ড ম্যানের “অ্যান্টন শিগার” এর মতন লেজেন্ডারি ক্যারেক্টার গুলোর কাতারে রাখা হয়।
খুবই ভীতিকর একটি ক্যারেক্টার ছিলো। তাছাড়া স্কেরি মুড থেকে নরমাল মুডে ক্যারেক্টারটের ইনস্ট্যান্ট ট্রান্সফরমেশন দেখে মুগ্ধ হয়েছি বারবার। এই ক্যারেক্টারে অভিনয়ের দক্ষতার স্বরূপ “ক্যাথি বেইটস” অস্কারে ও গোল্ডেন-গ্লোবে সেরা অভিনেত্রীর পুরুস্কারও পেয়েছেন।
সাথে লেখক “পল শ্যাল্ডন“ এর চরিত্রে জেমস কন দারুণ অভিনয় করেছেন। পুরো সিনেমাতে চাপা উত্তেজনায় তার ভাবভঙ্গী সত্যিই প্রশংসনীয়। শেরিফের চরিত্রে বৃদ্ধ লোকটিও কম সময়ে বেশ ভাল অভিনয় করেছে। সিনেমায় মূলত এই তিনটি মেজর ক্যারেক্টারই রয়েছে।

পরিচালক রব রেইনারের পূর্বের বিখ্যাত দুই রোম্যান্টিক সিনেমা “When Harry Met Sally” ও “Flipped” এর সাথে পরিচিত আমি। এমন অসাধারণ দুটি রোম্যান্টিক সিনেমা বানানোর কারিগর সাইকোলজিক্যাল হরর জনরাতেও বাজীমাত করবে ধারণা ছিলনা। এডপ্টেড স্টোরি থেকে ওয়েল রিটেন ও ওয়েল ডিরেক্টেড মুভি ছিল মিজারি।
আবহ সঙ্গীত ও অন্যান্য টেকনিক্যাল বিষয় গুলো আহামরি না লাগলেও সিনেমার সাথে সামঞ্জস্যপূর্ণ।
সাইকোলজিক্যাল থ্রিলার প্রেমীদের জন্য হাইলি রেকোমেন্ডেড।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×