somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্কার নমিনেটেড ফিল্ম সম্পর্কিত কথোপকথনঃ Manchester by the Sea (2016)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৬ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা “ম্যানচেস্টার বাই দ্যা সি” নিয়ে দুজন সিনেমাপ্রেমীর কথোপকথনঃ


▬৮৯ তম অস্কারে ছয়টি ক্যাটাগরিতে নমিনেশন পাওয়া "Manchester by the Sea" দেখেছেন?


=এখনো দেখিনি, তবে সিনেমাটি বেশ ভালো শুনলাম।


▬নিঃসন্দেহে! আশা করি ইতোমধ্যে জেনে গেছেন সিনেমাটি IMDb তে ৮.১ ও রটেন টম্যাটোস-এ ৯৬% ফ্রেশনেস পেয়েছে। তাছাড়া অ্যামেরিকান ফিল্ম ইন্সটিটিউটে ২০১৬ সালের সেরা ১০ সিনেমাতেও স্থান পেয়েছে।


=বিস্তারিত জানতাম না। বক্স অফিস কেমন ছিল?


▬ইন্ডিপেনডেন্ট/ইন্ডি ফিল্ম হিসেবে বক্স অফিসেও সারপ্রাইজ হিট ছিলো। মাত্র ৮.৫ মিলিয়ন ডলার বাজেটের সিনেমা আয় করেছে ৫৫.৭ মিলিয়ন ডলার।


="ম্যানচেস্টার বাই দ্যা সি" ইন্ডিপেনডেন্ট ফিল্ম?


▬হ্যাঁ। সিনেমাটি স্বল্প বাজেটে তৈরি, মেজর কোন ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিলনা। তাছাড়া আর্টিস্টিক ভিশনের কারনেও ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের কাতারে ফেলা যায়, যেগুলো মূলত বিভিন্ন ফিল্ম ফেস্টিভল গুলোকে টার্গেট করা হয়।
এই সিনেমার ডিস্ট্রিবিউটর ম্যানেজ করতেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে।


=আচ্ছা। তো সিনেমার গল্প সম্পর্কে কিছু বলুন।


▬কোয়িন্সে বসবাসরত কাঠখোট্টা স্বভাবের মানুষ লী চ্যান্ডলার। হোমটাউন ম্যানচেস্টারে বড় ভাইয়ের হঠাৎ মৃত্যুতে কিশোর বয়সী ভাতিজা প্যাট্রিক এর অভিভাবকের দায়িত্ব পরে তার কাঁধে এবং এই দায়িত্ব পালন করতে হলে তাকে ম্যানচেস্টারে থাকতে হবে। কিন্তু কোন এক অদ্ভুত কারনে সে এই শহরে থাকতে চায় না।
পরবর্তীতে বর্তমান ও ফ্ল্যাশব্যাকের মাধ্যমে গল্প ধীরে ধীরে সমানভাবে এগুতে থাকে।



=বোরিং ফ্যামিলি ড্রামা টাইপ কিছু?


▬প্রাথমিকভাবে গল্প ধীরগতির মনে হলেও সিনেমায় অনেক হিউমার সম্পন্ন ডায়লগ ও দৃশ্য রয়েছে এবং পরবর্তীতে ধীরেধীরে গল্পের গভীরতায় ঢুকে যাবেন নিশ্চিত থাকুন।

=সিনেমার বিশেষত্ব কী? তাছাড়া গল্পের গভীরতা বলতে ঠিক কি বুঝালেন?


▬সিনেমাতে অনুভূতিহীন একজন কাঠখোট্টা মানুষের জার্নি দেখানো হয়েছে। "ম্যানচেস্টার বাই দা সি" শহরের সাথে একজন মানুষের সুখের স্মৃতি, চাপা আর্তনাদ ও হতাশার সম্পর্ক আপনার হৃদয় ছুঁয়ে যাবে। লী চ্যান্ডলারের ট্রাজেডির সাথে যখন নিজেকে সম্পৃক্ত করবেন বিষাদে নাড়া দিয়ে যাবে আপনার মন।


=ইন্টারেস্টিং মনে হচ্ছে। এক্টরদের পারফর্মেন্স কেমন ছিল? ক্যাসি এফ্লেক তো একাডেমী এ্যাওয়ার্ডে সেরা অভিনেতার নমিনেশন পেল।


▬হ্যাঁ। সিনেমায় মেজর তিনজনের পারফর্মেন্স সম্পর্কে বলি। প্রথমেই লী চ্যান্ডলার চরিত্রে ক্যাসি এফ্লেক কে সিনেমাপ্রেমীরা অনেকদিন মনে রাখবে। সিনেমায় একটি বারের জন্যও মনে হয়নি সে অভিনয় বা অতি অভিনয় করছে। লী চ্যান্ডলার নয়, যেন তার জীবনেই ঘটে যাওয়া কোন এক ঘটনা।
তার পরিমিত এক্সপ্রেশন তথা বডি ল্যাঙ্গুয়েজ আর অপরাধবোধেের চাহনি, মনোমুগ্ধকর! সম্ভবত অস্কারে সেরা অভিনেতার পুরুস্কারও পেতে যাচ্ছে, গোল্ডেন গ্লোবে তো ইতিমধ্যেই সেরা অভিনেতার পুরুস্কার পেয়ে গেছে।

দ্বিতীয়ত সিনেমাটি দেখার সময়ে "প্যাট্রিক" চরিত্রে লুকাস হ্যাজের পারফর্মেন্স আপনাকে মনে করিয়ে দেবে কেন সে সাপোর্টিং ক্যাটাগরিতে অস্কারে নমিনেশন পেয়েছে। তাছাড়া মিশেল উইলিয়ামস এত অল্প স্ক্রিনটাইম পেয়েও চমকপ্রদ পারফর্মেন্সের জন্য অস্কারে বেস্ট সাপোর্টিং এক্ট্রেসে নমিনেশন পেয়েছেন। কাস্টিং-এ শতভাগ সফল বলা যায়।




=পরিচালকসহ অন্যান্য দিক গুলো সম্পর্কে বলুন।


▬কেনেথ লোনারগ্যান পরিচালনার পাশাপাশি এই সিনেমার গল্পও লেখেছেন। কেনেথ লোনারগ্যান স্ক্রিপ্টরাইটার হিসেবে Gangs of New York ও You Can Count on Me এর জন্য পূর্বেও অস্কারে নমিনেশন পেয়েছিল।
অতঃপর এই সিনেমার জন্য পরিচালনার পাশাপাশি বেস্ট স্ক্রিনপ্লে ক্যাটাগরিতেও নমিনেশন পেয়েছে তিনি। আর অন্যান্য বিষয় গুলো বলতে টেকনিক্যাল বিষয় গুলো সম্পর্কে অতটা ধারণা না থাকলেও আবহ সঙ্গীত ও সিনেমাটোগ্রাফি বেশ ভালোয় লেগেছে আমার কাছে।

মজার ফ্যাক্ট হচ্ছে, এই সিনেমার প্রোডিউসার ম্যাট ডেমন এই সিনেমার পরিচালনা ও অভিনয় করার কথা ছিল কিন্তু The Martian এর শুটিং শিডিউল সংক্রান্ত ঝামেলার কারনে সম্ভব হয়নি।


=বর্ণনা দেখে মনে হচ্ছে শিগ্রই দেখে ফেলা উচিত।


▬অবশ্যই দেখা উচিত। সবশেষে এটাই বলবো, এমন হার্ট ওয়ার্মিং সিনেমা মিস করা ঠিক হবেনা। দেখে সিনেমাটি সম্পর্কে আপনার মতামত জানাবেন।


=ঠিক আছে। অনেক ধন্যবাদ। আশা করি সামনেও আপনার সাথে অন্য কোন সিনেমা নিয়ে আলোচনা হবে। শুভ রাত্রি।


▬ স্বাগতম। অবশ্যই আলোচনা হবে। শুভ রাত্রি
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×