somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যত দোষ সব বিশাখার

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে যে কি পরিমানে আলেম-ওলামা আছে, তা টের পাই ২টা সময়ে-

১. ভুমিকম্প
২. পহেলা বৈশাখে

ভুমিকম্প নিয়া কিছু বলবো না। কিন্তু পহেলা বৈশাখ নিয়া ২টা কথা বলার ব্যাপক শখ জাগছে মনে।

আমার সাচ্চা মুসলমান ভাইরা আবারও তাহাদের ঈমানি দৃষ্টিভঙ্গি নিয়া হাজির হইয়াছে। টপিক পুরোনো, বাট এবার নতুন মাল-মশলা নিয়া হাজির হইসে। পহেলা বৈশাখ “উৎসব” নিয়া চুলকানি অনেক আগে থেকেই ছিলো। এবার চুলকানি উঠসে বাংলা “বারো মাস”-এর নাম নিয়া।

সমস্যার শুরু বিশাখারে নিয়া। আগে বিশাখার পরিচয় দেই।বিশাখা একটি নক্ষত্রের নাম।হিন্দুরা একে দেবতা মানে। সেই বিশাখা থেকে নাম এসেছে “বৈশাখ” এবং “এসো হে বৈশাখ” গানটিও গাওয়া যাবে না কারন গানটিতে বিশাখা দেবতার আগমন কামনা করা হয়েছে। তাই “বিশাখা” এবং “বৈশাখ” দুইটাই সমান অপরাধে অপরাধী। দুইটাই জাহান্নামিদের কাজ। এই দুইটা শব্দ যারা উচ্চারন করবে তারা মুশরিক, তারা কাফের। তাই আমার ঈমানি ভাইরা আহ্বান করিতেছে, আমরা অবশ্যই “বৈশাখ” শব্দটি উচ্চারন করে নিজের ঈমান হালকা করবেন না।বৈশাখ হারাম।

আচ্ছা। ভাল কথা, বৈশাখ দেবতার নাম থেকে আসছে। এই মাসের নাম মুখেও নেয়া যাবেনা।

জ্বী আপনাকে বলছি, জ্বী জ্বী আপনি। সাচ্চা মুসলমান। যিনি পহেলা বৈশাখ “উৎসব” “গান” সবকিছুতেই ঈমান যায় যায় অবস্থা দেখেন। ফেসবুক ভাসিয়ে দিচ্ছেন পহেলা বৈশাখের বিরুদ্ধ কথা বলে নিজের ঈমানের দৃঢ়তা কতটুকু তা দেখাতে।

জ্বী আপনি কি জানেন, আপনি যেই ইংরেজী মাস ব্যবহার করছেন সব জায়গায়, সেই নামগুলো কোথা থেকে এসেছে??? ইংরেজীর ১ম মাস “জানুয়ারী”, জানেন এর ইতিহাস?? কোথা থেকে এসেছে??

জানুয়ারী নামটা এসেছে রোমান দেবতা “জানুস” এর নামানুসারে, যাকে বলা হয় সময়, শুরু, পরিবৃত্তির দেবতা। আবারো বলছি, “জানুস” একজন দেবতা ছিলেন। ফেব্রুয়ারির কাহিনী জানেন?? ফেব্রুয়ারি এসেছে রোমান উৎসব “ফেব্রুয়া” থেকে। যার অর্থ “বিশুদ্ধতা”। এই “ফেব্রুয়া” নামটা আবার কোথা থেকে এসেছে জানেন?? এসেছে রোমান দেবতা “ফেব্রুস” এর নামানুসারে। মার্চ আসছে “মার্স” থেকে, যাকে বলা হয় যুদ্ধের দেবতা।

আপনি পহেলা বৈশাখ বলবেন না। আপনি বলবেন “১৪ই এপ্রিল”। এই এপ্রিলয়েও তো সমস্যা আছে !! এপ্রিল আসছে “অ্যাপ্রোডাইট” দেবীর নামানুসারে।

মর জ্বালা। বাংলা মাসেও সমস্যা, ইংরেজি মাসেও সমস্যা। কই যাইবেন এহন??

বাংলা-ইংলিশ সব বাদ, মাইরি আজ থেকে আরবী মাস দিয়ে জাতি দিন-তারিখ মনে রাখবে।

ইয়ে মানে বলছিলাম যে, আরবী ১২ মাসের নামটা বলতে পারবেন তো ঠিকঠাক মতো??? কোনটার পরে সিরিয়ালে কোনটা আসে??
জানেন না?? আপনে তো তাইলে শেষ। জাহান্নাম তো কনফার্ম তাইলে আপনার।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×