somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানার কোন শেষ নেইঃ আসুন জেনে নেই বিশ্বের সবচেয়ে দামি ১০টি ব্র্যান্ড (Brand) সম্পর্কে

১৬ ই জুন, ২০১২ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








আমরা কথায় কথায় বলি যে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের (Brand) জিনিস কিনতে হবে কথা কারণ নন-ব্রান্ড জিনিসের চেয়ে ব্র্যান্ড জিনিসের প্রতি আমাদের আস্থা বেশি থাকে। আর এই আস্থা তৈরিতে সেই কোম্পানিকে অনেক শ্রম, মেধা, বিনিযোগ আর পন্যে বা সেবা যাই বলি না কেন তার গুনগত মান বছরের পর বছর ধরে ভোক্তার মনঃপোত রাখতে হয়েছে বা হচ্ছে!!

ব্র্যান্ড সম্পর্কে তাত্ত্বিকভাবে বিশদ না জানলেও আমরা হয়তো বুঝি জিনিসটা কি!! যেমন অ্যাপল একটা ব্রান্ড, এইচপি একটা ব্র্যান্ড। ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম (Brand name), ব্রান্ডিং (Branding) ইত্যাদি নিয়ে আলোচনা করা আজকের পোস্টের উদ্দেশ্য নয়। এগুলো বুঝার জন্য আর এই ব্র্যান্ডের মুল্যমান কিভাবে নির্ধারিত হয় তা জানাতেও প্রচুর পড়াশুনা প্রয়োজন!!

যাক সে কথা, আজকে আমরা জানব ২০১২ সালের বিশ্বের সেরা ১০টি ব্রান্ডের নাম, এদের ব্রান্ডের মূল্যমান আর প্রতিষ্ঠান গুলোর প্রকৃতি নিয়ে! প্রথমেই তালিকার শেষে যার অবস্থান অর্থাৎ নাম্বার দশ...।।

১০। চায়না মোবাইল
কোম্পানি ক্যাটাগরিঃ টেলিকম
ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৪৭ বিলিয়ন।



এটি বিশ্বের সবচেয়ে বড় টেলিকম প্রোভাইডার। গত বছর এটি তার ব্রান্ড মূল্যমানের ১৮% হারিয়েছে। এপ্রিল ২০১২ তে এর গ্রাহক সংখ্যা ছিল ১,০২ বিলিয়ন।


০৯। ভারিযন (Varizon)

কোম্পানি ক্যাটাগরিঃ টেলিকম
ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৪৯ বিলিয়ন।



আমেরিকান টেলিকম কোম্পানি। এটির ব্রান্ড ভ্যালু ১৫% বৃদ্ধি পেয়েছে। এটি একটি টেলিকম প্রোভাইডার সাথে নেটওয়ার্কিং কোম্পানি।


০৮। AT&T
কোম্পানি ক্যাটাগরিঃ টেলিকম
ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৬৯ বিলিয়ন।



এটি আমেরিকার সবচেয়ে বড় টেলিকমিনিকেশন প্রোভাইডার কোম্পানি।

০৭। মার্লব্রো (Marlboro)

কোম্পানি ক্যাটাগরিঃ তামাক কোম্পানি
ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৭৪ বিলিয়ন।



বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত সিগারেট ব্রান্ড এটি। গত বছর এটি তালিকার ৬ষ্ঠ স্থানে ছিল।

০৬। কোকা-কোলা
কোম্পানি ক্যাটাগরিঃ কোমল পানীয়
ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৭৪ বিলিয়ন।



১২৫ বছরে পুরাতন কোমল পানীয় ব্র্যান্ড। এখনও এটি অন্যতম জনপ্রিয় পানীয়!!

০৫। মাইক্রোসফট

কোম্পানি ক্যাটাগরিঃ প্রযুক্তি
ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৭৭ বিলিয়ন।



যদিও প্রতিষ্ঠানটি গত বছর রেকর্ড পরিমান ব্যবসা করেছে (ইউ এস $ ৭০ বিলিয়ন) তার পরও তাদের ব্র্যান্ড ভ্যালু ২% কমে গেছে! ২০১২ সালে প্রতিষ্ঠানটি তাদের নতুন অপারেটিং সিষ্টেম ইউন্ডোজ ৮ বাজারে ছাড়তে যাচ্ছে। এছাড়াও উন্নত মানের মোবাইল ডিভাইস সংযোজনের ঘোষনা দিয়েছে।

০৪। ম্যাকডোনাল্ড
কোম্পানি ক্যাটাগরিঃ ফাস্ট ফুড
ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৯৫ বিলিয়ন।



৫টি টপ ব্যান্ডের মধ্যে এটিই একমাত্র নন-টেকনোলজি ব্যান্ড। ২০১২ সালে নতুন ১৩০০ ইউনিট চালুর পাশাপাশি ২৪০০ ইউনিটের আরো আধুনিকায়নের ঘোষনা দিয়েছে কোম্পানিটি।

০৩। গুগল (Google)
কোম্পানি ক্যাটাগরিঃ প্রযুক্তি
ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ১০৮ বিলিয়ন।



এটি আমেরিকার একটি মাল্টিন্যাশনাল কর্পোরেশন টাইপ কোম্পানি যা ইন্টারনেট বেইড প্রযুক্তি পন্য ও সেবা বিক্রয় করে থাকে। এখন পর্যন্ত এটি ২০১২ সালের সর্বোচ্চ আলোচিত ব্র্যান্ডের মধ্যে ফেইজবুকের পরেই এটির স্থান। যদিও ফেসবুক ব্র্যাড হিসাবে ১০ এর মধ্যে আসতে পারেনি!! গত বছর গুগল এই তালিকায় ২য় স্থানে ছিল।

০২। ই বি এম (IBM)
কোম্পানি ক্যাটাগরিঃ প্রযুক্তি
ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ১১৬ বিলিয়ন।



গুগলকে পিছে ফেলে কোম্পানিটি এবার ২য় স্থানে উঠে এসেছে। এটি বিশ্বের অন্যতম B2B technology brand.

০১। অ্যাপল (Apple)
কোম্পানি ক্যাটাগরিঃ প্রযুক্তি
ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ 183 বিলিয়ন।



বিশ্বের অন্যতম টেকনোলজি জায়ান্ট যারা গত দু’বছর যাবত তালিকার শীর্ষে বস্থান করছে। এ বছর অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু ১৯% বৃদ্ধি পেয়েছে।



আর এই তালিকাটি তৈরি হয়েছে according to the latest annual Brandz study of market research agency Millward Brown,View this link

অনেকের কনফিউশন দূর করার জন্য- এখানে উল্লেখিত মূল্যমান কোম্পানিটির শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু, মোট মূল্য নয়:):)!!

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ দুপুর ১:১২
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×