somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিবিজিবি’র ভ্রমণ ব্লগঃ মাদাম তুসোর(Madame Tussauds) জাদুঘর-ভিয়েনা

২৫ শে জুন, ২০১২ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :









মাদাম তুসোর মোমের প্রতিমুর্তির জাদুঘর সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে নিশ্চয়ই। বিখ্যাত সেলিব্রেটিদের অবিকল মোমের প্রতিমূর্তি বানিয়ে রাখা হয় এই জাদুঘরে। বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত শহরগুলোতে আছে এই জাদুঘর। আমেরিকাতে আছে- হলিউড, লাসভেগাস, নিউইয়র্ক আর ওয়াশিংটনে। ইউরোপে আছে আমস্ট্রারডাম, বার্লিন, ব্লাকপোল, লন্ডন আর ভিয়েনাতে। এশিয়ায় আছে ব্যাংকক, হংকং, টোকিও আর সাংহাই শহরে। অস্ট্রেলিয়াতে পাবেন সিডনিতে।

ভিয়েনাতে অবস্থিত মাদার তুসো জাদুঘরে ঘুরে আসলাম সেদিন। এ নিয়ে বিস্তারিত বর্ণনার আগে আসুন এই মোমের প্রতিমূর্তি নিয়ে কিছুটা জেনে নেই।

১। প্রায় ১৫০ বছর আগে এই মোমের মূর্তির যাত্রা শুরু
২। একটা প্রতিমূর্তি তৈরিতে সময় লাগে ৩-৬ মাস
৩। ৫০০ বেশি সঠিক শারিরিক মাপ আর প্রায় ২০০ ফটোগ্রাফ লাগে একটি প্রতিমূর্তি তৈরিতে
৪। একটি মোমের প্রতিমূর্তি বানাতে গড়ে প্রায় ৮০০ ঘন্টা লাগে
৫। প্রায় ২ লাখ ইউরো খরচ হয় একটি প্রতি মূর্তি বানাতে।/:)

ভিয়েনা শহরের বিনোদন পার্ক (Prater)-এ এই জাদুঘরটি অবস্থিত। এর মোট ফ্লোর স্পেস ২০০০ বর্গমিটার। এই মিউজিয়ামে আছে ৬৫ টি মোমের প্রতিমূর্তি। গ্যালারি গুলো বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো। উল্লেখ যোগ্য হলো, ইতিহাস, রাজনীতি এবং দার্শনিক, কালচার, খেলা-ধুলা, সঙ্গীত, সিনেমা ইত্যাদি। যার মধ্যে রাজকীয় শাসন আমলের অস্ট্রিয়ান সম্রাট সম্রাজ্ঞী থেকে শুরু করে বিজ্ঞানী আইনস্টাইন, অস্ট্রিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিক গুরু মোজার্ট, বিখ্যাত চিত্রকর Gustav Klimt সহ হলিউড স্টার জনি ডিপ, নিকোল কিডম্যান, অ্যাঞ্জেলিনা জোলি, মাইকেল জ্যাকসন, মেরিলিন মনরো, হালের সেনসেশন লেডি গাগা সহ অনেকের প্রতিমূর্তি। রাজনৈতিক ব্যাক্তিত্ত্বদের মধ্যে উল্লেখযোগ্য হলো মহাত্মা গান্ধী, দালাই লামা, রানী এলিজাবেদ এবং নেলসন মেন্ডেলা।

চমৎকার ডেকোরেশনে সাজানো জাদুঘরটি আমার ভালো লেগেছে:D। আপনাদের কেউ কখনও এটি ভিজিট করতে চাইলে কিছু তথ্য জানা থাকা প্রয়োজন।;)

১। ভিয়েনা প্রাটের সারা বছর খোলা থাকে এবং কোন প্রবেশ ফ্রি নেই। আর এই প্রাটের কমপ্লেক্সেই অবস্থিত মাদাম তুসো জাদুঘর।
২। এই জাদুঘর সারা বছর খোলা থাকে শুধু ২৫ ডিসেম্বর বন্ধ থাকে।
৩। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত এটি খোলা থাকে তবে সর্বশেষ ডুকার সময় বিকাল ৫ টা।
৪। প্রবেশ ফী একটু বেশি, বড়দের জন্য ১৮,৫০ €, শিশু(৪-১৪ বছর) ১৪,৫০€, ছাত্র ও ৬৫ বছরের বেশি বয়সের লোকদের জন্য ১৭,৫০€। এছাড়াও গ্রুপ ও ফ্যামিলি(২ অ্যাডাল্ট+২ শিশু বা ১ অ্যাডাল্ট+ ৩ শিশু) রিডাকশন টিকেট পাওয়া যায়।

ছাত্র নামধারী কার্ড থাকায় আমারা ১,০€ কনসেশন পেয়েছিলাম:D। যদিও ২৭ বছরের বেশি বয়স হলে সাধারনত ছাত্র হিসাবে ধরে না কিন্তু কেন যেন সেদিন কাউন্টারের সুন্দরী মেয়েটা (বউয়ের চোখে পড়লে খবর আছে) কার্ডে জন্ম তারিখ দেখেনি! বউরা মনে হয়ে হয় এরকমেই অন্য কাউকে সুন্দরী বলা পছন্দ করে না;)!! বিবাহিতরা মনে হয় একমত হবেন;)! তবে আমার উনি কিন্তু আমার মনের মতো:)! এত বেশি ঝামেলা করে না!

অনেক কথা হলো চলুন কিছু মোমের প্রতিমূর্তির ছবি দেখে নেই। প্রসঙ্গক্রমে মন খারাপের কিছু কথা বলে রাখি, আমার সাধের ক্যামেরাটা মাদার তুসো জাদুঘরে এসে কিছুক্ষণ চলার পর কোন কারন ছাড়াই হ্যাং হয়ে যায়:((। তাই মনের মতো ছবি তুলতে পারিনি/:)! এরপর কিছু ছবি অবশ্য মোবাইলে তুলেছি কিন্তু পোস্টে দেয়ার মতো মনে হলো না!তবে আমার উনার মনে খুব কষ্ট ডি-ক্যাপ্রিও’র সাথে উনি একটি ভালো ছবি তুলতে পারেনি/:)! লেডি গাগার সাথে নিজেরও কি............বুঝে নেন/:)!





Francis Joseph I (Emperor of Austria)


Maria Theresa, Habsburg Austria





Empress Elisabeth of Austria, known as "Sisi"








Karl Marx



Albert Einstein


Empress Elisabeth of Austria, known as "Sisi"


Pope Benedict XVI


Queen Elizabeth II

[
Nelson Mandela








Mahatma Gandhi


Dalai Lama






Barack Obama



Ludwig van Beethoven



Wolfgang Amadeus Mozart


Gustav Klimt








Arnold Schwarzenegger

সবশেষে ভিডিওটিতে ভিডিওটি দেখতে পারেন, দেখুন কিভাবে তৈরি হচ্ছে মাদাম তুসো জাদুঘরের জন্য হালের সেনসেশন লেডি গাগার মোমেম প্রতিমূর্তি!


সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১২ ভোর ৪:৪২
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×