somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতান্ত্রিক স্বৈরশাসন থেকে মুক্তি চাই

০২ রা মার্চ, ২০১১ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন একটা সময় ছিল যখন উপনিবেশিক শক্তি গুলো শোষণ করত বিশ্বের বিভিন্ন জাতিগুলোকে।দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে বিশ্ব মুক্তি পায় উপনিবেশিক সম্রাজ্যবাদী শক্তির হাত থেকে।কিন্তু মুক্তি কি মিলল?

না,মুক্তি আসেনি।সম্রাজ্যবাদী শক্তির তৈরী করা ছায়া সম্রাজ্যবাদী স্বদেশীরা শোষণ করতে লাগলো জাতিগুলোকে। সম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করতে লাগলো একে একে সব জাতি।কখনও গণতন্ত্র কখনও সমাজতন্ত্র কিংবা একনায়কতন্ত্রের নামে চলল শোষণ।মানুষের কাক্ষিত সামাজিক,রাজনৈতিক কিংবা অর্থনৈতিক মুক্তি মিলল না। এক এক সময় এক এক ইস্যু তৈরি করে দমন করা হল মানুষের অধিকার।

আজ সময় এসেছে নতুন করে সংগ্রামের।আশা জাগানিয়া সংগ্রামে নেমেছে আরব যুবকরা, আমরা কেন পিছে পরে থাকব।
২০০ বছর বিট্রিশরা আর ২৩ বছর পাকিস্তানিরা শোষণ করল আমাদের। স্বাধীনতার পর ৪০ বছর ধরে গণতন্ত্র, বাকশাল,বহুদলীয় গণতন্ত্র,সামরিক শাসন বিভিন্ন নামে এই দেশের মানুষের উপর চলল শোষণের স্টিমরোলার।
৯০সালের পর থেকে আমরা দেখে আসছি গনতন্ত্রের বিভৎস রূপ।প্রতি ভোটের সময় বিপুল মানুষের প্রাণহানি আর সম্পদের ক্ষয়ক্ষতি, বিরোধীদলের মিছিলে গুলি বোমা নিক্ষেপ, রাজনৈতিক বিরোধীতার কারনে নারী ধর্ষণ আরও কত কি।
গণতন্ত্ররের উপহার হিসাবে পেয়েছি হত্যা, ধর্ষণ, গলাবাজি,ডিগবাজি আর চাঁদাবাজি।

ক্ষমতার পালা বদলে, বদল হয়নি বাংলার দুখী মানুষের ভাগ্যের।মৃত নেতার স্বপ্নের কাছে পদদলিত হয়েছে জীবিত মানুষের আধিকার আর স্বপ্ন।

আজ দিন এসেছে হিসাব নেবার। গত ৪০ বছর আনেক সময় দিয়েছি আর না। খুলতে হবে চোখ। ঘুম আর ঘোরের মধ্যে থাকলে চলবে না। আমরা বারবার আঘাত করেছি বিদেশী হানাদারদের, মসনদ উড়িয়ে দিয়েছি কত স্বৈরশাসকদের, এবার শিক্ষা দেবার সময় এসেছে গনতন্ত্রের ধ্বজ্বাধারী এইসব পুঁজিবাদী আর মার্চেনারী দলগুলকে।

কোন বিদেশীদের হাতের ইশারায় নয়, আমাদের দেশ চলবে আ্মাদের মতের মত করে। সমাজতন্ত্র নয়,নয় পুঁজিবাদ গণতন্ত্র, আমাদের শত বছরের মূল্যবোধই হবে আমাদের আর্দশ।

আজ সময় এসেছে জেগে উঠার। অনাদর্শ আর মিথ্যার দূর্গে বন্দি মুক্তির সূর্য ছিনিয়ে আনতে উচ্চ করতে হবে কন্ঠ, হাতে হাত মিলিয়ে করতে হবে সংগ্রাম।বুকের রক্তের বিনিময় ছিনিয়ে আনতে হবে আকাক্ষিত মুক্তির রক্তিম সূর্য।
যে আশায় আজ জেগেছে আরবরা, সে আশার আগুন ছড়িয়ে যাক আমাদের সবার প্রাণে। উচ্চারিত হোক

“গণতান্ত্রিক স্বৈরশাসন থেকে মুক্তি চাই।”
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×