দেশের সব জায়গায় চোরের বাম্পার ফলন হয়। অনেক জায়গায় তো খনিই রয়েছে।
যাই হোক এখন যে চোরদের দৈরাত্য সবচেয়ে বেশী তারা হলোঃ
ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবসায়ী আর ফোন কোম্পানীগুলো।
ওয়াইম্যাক্স কোম্পানীগুলোর মধ্যে অন্যতম হলো কিউবী, বাংলা লায়ন।
আমি কিউবীর ৫১২ আনলিমিটেড ব্যবহার করি। ৫১২ বললেও ৫ কেবি পি এস ও পাইনা।
কোন লিংকে ক্লিক করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে দেখি এখনও ঘুরতেছে। এই হচ্ছে ৫১২ কে বি পি এস।
মাস শেষে ১৫০০ টাকা নিয়ে যায় আর সারা মাস মুলা দেখায়। সাপোর্টের নামে ভাওতাবজি। একবার ফোন দিলেই ২০-৩০ টাকা শেষ। ফলাফল শুন্য (০)।
আমরা আসলেই জিম্মি। আসুন সবাই মিলে চোরদের ঘৃনা করি।
এছাড়া কি কিছু করার আছে আমাদের ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


