somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার তর্জ-তরীক্বা

০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইয়্যিদে ঈদে আ’যম ওয়া ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার তর্জ-তরীক্বা সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক করেন-
“হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা, সু-সংবাদদাতা ও ভয়প্রদর্শনকারীরূপে। অতএব, তোমরা মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ঈমান আনো এবং উনার খিদমত মুবারক করো, তাযীম-তাকরীম মুবারক করো ও ছানা-ছীফত মুবারক অর্থাৎ প্রশংসা করতে থাকো সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ দায়িমীভাবে”। (পবিত্র সূরা ফাতহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮-৯)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনাদের মাঝে মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানে পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করার ৩টি খাছ তর্জ-তরীক্বা জানিয়ে দিয়েছেন।
১) খিদমত মুবারক করা,
২) উনার তাযীম-তাকরীম মুবারক করা,
৩) উনার ছানা-ছীফত মুবারক করা। সুবহানাল্লাহ!
আর এই ৩ টি আখাছছুল খাছ তর্জ-তরীকা বান্দা কতক্ষণ করবে, এটিও মহান আল্লাহপাক তিনি জানিয়ে দিয়ে বলেছেন- এই তর্জ-তরীক্বা পালন করতে হবে সকাল থেকে সন্ধ্যা অর্থ্যাৎ সারাক্ষণ তথা দায়িমীভাবে। সুবহানাল্লাহ।
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারক, উনার তাযীম-তাকরীম মুবারক, উনার ছানা-ছীফত মুবারক তথা পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করেছেন দুইভাবে; আনুষ্ঠানিকভাবে এবং অনুষ্ঠান ছাড়া দায়িমীভাবে।
১) খিদমত মুবারক: সকল আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সদাসবর্দা মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক পাওয়ার জন্য সর্বস্ব দিয়ে হযরত আওলাদে রসূল আলাইহিমুস সালাম উনাদের খিদমত করেছেন। এ প্রসঙ্গে “আনওয়ারুল আরিফীন” কিতাবে হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনার একটি বেমেছাল খিদমত মুবারকের ঘটনা বর্ণিত হয়েছে। তিনি হজ্জে যাওয়ার পথে একজন মহিলা আওলাদুর রসূল আলাইহাস সালাম উনার পরিবারের অসহায় অবস্থা দেখে ব্যথিত হয়ে নিজের হজ্জে যাওয়ার সমস্ত টাকা উনাদের খিদমতে হাদিয়া করেছিলেন। এই খিদমত মুবারকের ফলে মহান আল্লাহ পাক তিনি উনার ছূরতে একজন ফেরেশতা আলাইহিস সালাম সৃষ্টি করেন, যিনি ঐ বছর থেকে ক্বিয়ামত পর্যন্ত হজ্জ করবেন; যার ছাওয়াব উনার আমলনামায় জমা হতেই থাকবে। শুধু তাই নয় তিনি উনাদের মুবারক খিদমতে রৌপ্য মুদ্রা হাদিয়া করেছিলেন তার বিনিময়ে উনাকে স্বর্ণ মুদ্রা হাদিয়া করা হয়েছিল এবং স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সুসংবাদ দিয়ে বলা হয়েছিল যারা আমাদের সাথে ব্যবসা করে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। (সুবহানাল্লাহ)
২) তাযীম-তাকরীম মুবারক: হযরত আওলাদুর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে বর্ণনাতীত মুহব্বত, তা’যীম-তাকরীম ও সম্মান প্রদর্শনের নজীর স্থাপন করেছেন ইমামুল আ’যম, হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি। একবার তিনি একস্থানে বসে স্বীয় ছাত্রদেরকে তালীম দিচ্ছিলেন আর কিছুক্ষণ পরপর তালীম বন্ধ করে দাঁড়িয়ে যাচ্ছিলেন। তালীম শেষে ছাত্ররা জানতে চাইলে তিনি তাদের জানালেন, “তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে, আমাদের পাশেই কিছু ছেলেরা দৌঁড়াদৌঁড়ি করছিলেন। তন্মধ্যে অমুক ছেলেটি আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুন নাজাত মুবারক উনার সম্পর্ক রয়েছে। সে জন্য যখনই তিনি আমাদের নিকটবর্তী হয়েছেন তখনই আমি উনার সম্মানার্থে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ!
৩) ছানা-ছিফত মুবারক: হযরত ইমাম আবু জোরআ রহমতুল্লাহি আলাইহি যিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। উনার বিছাল শরীফ লাভ করার পরে একজন বুযূর্গ ব্যক্তি তিনি হযরত ইমাম আবু জোরআ রহমতুল্লাহি আলাইহি উনাকে স্বপ্নে দেখলেন যে, তিনি সাত আসমানের উপরে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের ইমাম হয়ে নামায পড়াচ্ছেন। তখন স্বপ্নদ্রষ্টা বুযুর্গ জিজ্ঞাসা করলেন, হে আবু জোরআ রহমতুল্লাহি আলাইহি! আপনি কিভাবে এত ফযীলত বা মর্তবা ও মর্যাদা হাছিল করলেন? যার ফলে আপনি হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের ইমাম হয়েছেন। হযরত ইমাম আবু জোরআ রহমতুল্লাহি তিনি বললেন, আমার জীবনে আমি দশ লক্ষ হাদীছ শরীফ লিখেছি। আমি প্রত্যেকবার হাদীছ শরীফ লিখার পরে নিজ হাতে ‘ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ অত্যন্ত শুদ্ধ করে, সুন্দর করে আদবের সাথে লিখেছি। যার বদৌলতে মহান আল্লাহ্ পাক তিনি আমাকে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের ইমাম মনোনীত করেছেন।’ সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে দায়িমীভাবে অনন্তকালব্যাপী মহান আল্লাহপাক উনার তর্জ-তরীক্বা মুতাবিক পবিত্র খিদমত মুবারক, সম্মানিত তাযীম-তাকরীম মুবারক, ছানা-ছীফত মুবারক করে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার তাওফীক দান করুন। (আমীন)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×