চারিদিকে শুধু প্রহসন আর প্রহসন
সাধক মন আজ হয়েছে অচলায়তন।
গোলাপের তরে ফুঁড়িল কন্টক ব্যর্থ প্রেমিক
তাই দেখে বরষায় ভিজিল প্রেমিকার আঁখিখানি।
ঠোঁটের উষ্ণতার হয়ে গেল অকাল কুলখানি।
অলস বৃক্ষছায়া, ক্লান্ত পথিকের শেষ আশ্রয়,
করে দেয় পন্ড অবাধ্য কুহকের সফেদ তরল।
অভাগারে করুনা কর জপি, মৃদু হাসে পথিক।
আশার ভেলায় পাড়ি দিয়ে দীর্ঘ বছরের সারি,
এই বুঝি ছুটি হল অপেক্ষার তিক্ত প্রহরীর।
কিন্তু হায়...
আশাভঙ্গ করিল ন্যায়-অন্যায়ের অবাদ যৌনাচার।
চারিদিকে সব প্রহসন আর প্রহসন
থামবে কবে এই হৃদয় নিংড়ানো ক্রন্দন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


