somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তরের বাগান ;মারিফতের সবুজ বাগানে বিচরণ ০১২

১৯ শে মে, ২০২৬ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পূর্বের পর্বগুলো পড়ে নেওয়ার জন্য অনুরোধ রইলো, বিশেষ করে পাঁচ এবং ছয় নং পর্ব)

রিয়া ;লোক দেখানো ইবাদত:পরিচয় এবং প্রতিকার।

মুনাফিকদের পরিচয় সূরা মাঊনের মধ্যে আল্লাহ তায়ালা বলেছেন,"আর তারা নামাজ পড়ে, লোক দেরকে দেখানোর জন্য।"(দেখুন সূরা মাঊন)

কোনো মুমিন কখোনো লোক দেখানোর জন্য কোনো কাজ করতে পারে না, এই কাজ তো অবিশ্বাসী কাফের এবং মুনাফিকদের কাজ।যদি কোনো মুনিনের দ্বারা কাফির মুনাফিকদের কাজ ঘটে,এতে করে সেই মুমিন কাফের মুনাফিক হয়ে না গেলেও,কাজ টা বড়ই অপছন্দনীয় হয়ে থাকে।
রিয়া কি?
শাব্দিক অর্থে 'রিয়া'অর্থ দেখানো,কিন্তু পরিভাষায় রিয়া বলা হয় কোনো মানুষের উদ্যেশে নেক আমল করা, যেখানে উদ্যেশ্য শুধুমাত্র মানুষই থাকে।যেমন কেউ এই উদ্যেশে নামাজ পড়লো যে মানুষ আমাকে নামাজি,পরহেজগার,মুত্তাকী বলবে,কেউ এই উদ্যেশ্য ধীরে ধীরে চলে,মাথা নিচু করে থাকে,হাতে তাছবির ছড়া রাখে,ভাবগম্ভীর হয়ে৷ থাকে লোকজন তাকে বড় মাপের দরবেশ মনে করবে,ইজ্জত করবে,সম্মান করবে।
"হে দরবেশ!তোমার সম্মান জমীনে নয়, আসমানে,
আর কতকাল কাটার খোঁচা খেতে থাকবে।।"
"আসো!আমরা মারিফতের আসমানে উড়াল দেই,
কিিন্তু কিভাবে উড়বে,উড়ার ডানা কই?
" হে ফকির,মানুষের সঙ্গে সম্পর্ক কম করো,
মানুষের সঙ্গ তোমাকে পবিত্র বন্ধন ছিন্ন করে দিবে।"

রিয়া কত প্রকার এবং কি কি?
রিয়া দুই প্রকার,দুনিয়াবি কাজে রিয়া,আর ধর্মীয় কাজে রিয়া।উভয় রিয়াই নিকৃষ্ট, তবে আমাদের আলোচনার বিষয় হলো ধর্মীয় কাজে রিয়া কিভাবে হয় এবং এর প্রতিকার কি?

একজন লোক রিয়া করতে চায়না,কিন্তু অনিচ্ছাকৃত রিয়ার ধোকা এবং অসঅসা আসে,মানুষ নামাজি বললে,ভালো লাগে,ভালো বললে মনে প্রশান্তি আসে,আর খারাপ বললে মনে বিরক্তি আসে।যদি কেউ প্রশংসা করে ভালো নামাজি পরহেজগার বলে তাহলে সে বন্ধু হয়ে যায়।আর কেউ খারাপ বললে,সম্মান না করলে,সে মন থেকে শত্রু হয়ে যায় এগুলোকি রিয়া।

=প্রশ্নটা আসলে খুবই গভীর। বিস্তারিত আলোচনা করা দরকার।তাছাড়া এগুলো বুজতে পারা কঠিন।
জ্ঞানীগন বলেন,প্রত্যেককেই রিয়ার ঘাটি অতিক্রম করতে হয়েছে।অর্থাৎ রিয়ার সম্মুখীন হয়নি এমন কোনো মানুষ নেই পৃথিবীতে।তবে রিয়া একসময় এখলাসে পরিবর্তন হয়ে যায়।একজন লোক রিয়া করতে চায়না তারপরও রিয়া আসে,এটা মূলত শয়তানি ধোঁকা এবং অসঅসা রিয়া নয়।শয়তান বিভিন্নভাবে মানুষকে কষ্টের মধ্যে ফেলতে চায়।এগুলোর দিকে কোনো পরওয়া করতে নেই। রিয়া আসুক বা না আসুক আমল করতে থাকবে।
"একটি হাস্যকর ঘটনা,আমার নিজের একটি অবস্তা বা হাল বলছি," প্রাথমিক সময়ে শয়তান সবাইকেই নানা ধরনের কষ্ট এবং মুছিবতের মধ্যে ফেলে দেয়।যখন আমি নামাজে দাড়াতাম, শয়তান মনে এমন অসঅসা দিতো,তুমি তো রিয়া করছো।তখন আমি আরো বেশি করে রিয়া করতাম,এবং মনে মনে শয়তানকে বলতাম রিয়া করলে আমি আরো দুই তিন গুন বেশি সওয়াব পাবো।যত বেশি রিয়া করবো ততবেশি সওয়াব পাবো।তখন মনের অসঅসা বন্ধ হয়ে যেত।
হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন,যখন রিয়ার অসঅসা আসে,তখন আরো বেশি করে আমল বাড়িয়ে দিবে(অর্থাৎ বেশি করে রিয়া করবে)এতে বেশি আমল অভ্যাসে,এবং অভ্যাস এখলাসে পরিবর্তন হয়ে যাবে।(তরবিয়াতুস সালিক)
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৬ রাত ১২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×