somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমু এবং মধ্যবিত্ত বৃত্ত

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতি রূপবতী তরুণীরা আমাকে কেন যেন পাত্তা দেয়না।
আমাকে পাত্তা দেয় মিডিয়াম টাইপের রূপবতীরা। ইহাদের রুপের গৌরব অপেক্ষাকৃত কম, আবেগের পরিমাণ কিঞ্চিত বেশী। আমার আউলা ঝাউলা টাইপ কাজে এরা বিভ্রান্ত হয় এবং প্রেমে পড়ে। বিভ্রান্তি হচ্ছে মিডিয়াম রূপবতী দের প্রেমে পড়ার প্রথম ধাপ।

অবশ্য রূপার কথা আলাদা। সেই একমাত্র অতি রূপবতী তরুণী, যাকে আমিই পাত্তা দেইনা। দূরে দূরে থাকি। ছয়মাসেও একবার দেখা করিনা। ফোন রিসিভ করে ফ্যাসফ্যাসে গলায় বলি, হিমুভাই ফোন রাইখা বাইরে গেছেগা, পরে ফোন করবেন।
আগে রুপা রাগ করতো, ফোন রাখার আগে দুই এক মিনিট কথা বলতো। এখন কিছুই বলেনা, দীর্ঘশ্বাস ফেলে লাইন কেটে দেয়।
দীর্ঘশ্বাস সম্ভবত বাংলালিংক দামে চলতেছে। ইদানিং সবাই আমাকে নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। আমার জীবনটা হয়ে গেছে দীর্ঘশ্বাসময়।
আমি অবশ্য এসবে পাত্তা দেইনা। বাবা তার উপদেশ মালায় এ বিষয়ে বিস্তারিত বলে গেছেন।
"মনুষ্য প্রজাতির বাক্য ও কর্ম যেন তোমার লক্ষ্য ও উদ্দেশ্যে বিন্দুমাত্র ব্যঘাত ঘটাইতে না পারে। তোমাকে চলিতে হইবে তোমার মতো।"

ইদানিং বাবার কথা ভাবতে ভালো লাগেনা। আসলে ভালো লাগেনা কোন কিছুই।
রাস্তায় হাঁটতে ভালো লাগেনা। মানুষকে বিভ্রান্ত করতে ভালো লাগেনা।
রাতে না ঘুমিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগেনা।
ভালো লাগেনা মহাপুরুষ টার্মটাই!
আমার আর মহাপুরুষ হতে ইচ্ছে করেনা। ইচ্ছে করে খুব সাধারণ একটা ছেলে হতে। ইচ্ছে করে রুপাকে নিয়ে রিকশা করে সারা শহর ঘুরতে।
ইচ্ছে করে রুপাকে ফোন করে বলি তোমাকে ছাড়া বেঁচে থাকা বড় অর্থহীন মনে হয়, তুমি কি তা বুঝতে পারো?

আমি তা বলতে পারিনা। আমরা সকলেই একটা বৃত্তে বসবাস করি।
ইচ্ছে করলেই সে বৃত্ত ভাঙা যায়না। এমনকি হিমুরাও ভাঙতে পারেনা। সে বৃত্তের নাম মধ্যবিত্ত বৃত্ত।
তাইতো আমি বাবার অপূর্ণ স্বপ্নের আকাশসম বোঝা ঘাড়ে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটি। মহাপুরুষ হবার সাধনা করি।
তবে পারিনা।
মন দিয়ে না চাইলে কোন কিছু হয়?
এমন কথা কেঊ শুনেছে কোনদিন?

*একটা সময় হিমু হতে চেয়েছিলাম খুব করে! এখনো যে হিমু হতে ইচ্ছে করেনা, তা না! যখন করে তখন এসব ছাইপাস লিখি।
মধ্যবিত্ত বৃত্ত টাকে বাঁচাই!

*এই লেখাটার উদ্দেশ্য মূলত হিমুর কাছে কিছু ব্যক্তিগত অনুভূতির দায় শোধ এবং হিমুকে রেহাই দেওয়া।
আমার সবসময়ই মনে হতো হিমুকে আসলে হিমু হতে বাধ্য করা হয়েছে। হিমালয় কখনোই হিমু হতে চায়নি।
মধ্যবিত্ত জীবনে এমন করেই হিমালয় রা বাবা কিংবা মায়ের অপূর্ণ স্বপ্নের আকাশসম বোঝা বহন করতে গিয়ে একটা হাহাকারময় জীবন যাপন করে।
এই ব্যাপারটা আমাকে সবসময়ই পীড়া দিয়েছে।
হিমুর প্রতি এই তীব্র অনুভূতি থেকেই তাকে আরো একবার ফিরিয়ে আনা।
উদ্দেশ্য হিমুকে দিয়ে এই কথাটা বলানো যে তার আর হিমু হতে ইচ্ছে করেনা।
তার মুক্তি পেতে ইচ্ছে করে।
সেই ইঙ্গিত টাই দিতে চেষ্টা করেছি লেখাটায়।

যাহোক এটা একান্তই ব্যক্তিগত দায়বোধ থেকে লেখা, গল্প লেখার উদ্দেশ্যে নয়।
দায় শোধ হয়েছে। হিমু কে নিয়ে এটাই শেষ লেখা।
হিমু আর কখনোই রাস্তায় নামবেনা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×