somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা ভুলেই গেছো, কাঁকন বিবির নাম

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধার গল্প ধারণ করতে গিয়েছিলাম সুনামগঞ্জে। নাম তাঁর কাঁকন বিবি। হালুয়াঘাট বলে একটি গ্রামে তিনি থাকেন।

সূচনা

২০১১ সালের মাঝামাঝি আমরা বন্ধুরা মিলে কাঁকন বিবির খোজ করতে যাই। মূল উদ্দেশ্য ছিল তিনি কেমন আছেন সেটা জানা। আর তাঁর মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনা। এ ব্যাপারে আমরা সাহায্য পেয়েছি সুনামগঞ্জের আরেক মুক্তিযোদ্ধা বজলুর মজিদ চৌধুরীর কাছ থেকে।

ভ্রমণ

নানা কারণে হাতে সময় একেবারেই কম ছিল। তার উপর আমরা কেউই তেমন প্রফেশন্যাল সাংবাদিক না। ঠিক হলো দিনে দিনে গিয়ে দিনে দিনেই ফিরে আসব। সে মোতাবেক একদিন রাতে রওনা দিয়ে ভোরে পৌছালাম সুনামগঞ্জে।

আদ্যোপান্ত

প্রথমেই আমরা গেলাম বজলুর মজিদ চৌধুরীর বাড়িতে। তিনি একজন নামকরা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় ৫ নং সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন। তাঁর বাসায় পৌছালাম সকাল সাড়ে ন'টার দিকে। তিনি আমাদের প্রাথমিকভাবে কাঁকন বিবির গল্প শোনালেন। কাঁকন বিবি কিভাবে মুক্তিযোদ্ধাদের ট্যাংরাটিলার পাক আর্মির ইনফরমেশন দিয়ে সাহায্য করেছিলেন আমরা সে গল্প শুনলাম। এরপর তিনি মোবাইলে কাঁকন বিবিকে বললেন, "তোমার কিছু সন্তান এসেছে তোমার সাথে দেখা করার জন্য, তুমি বাড়ি আছো"?
ওপাশ থেকে তিনি আমাদের স্বাগতম জানালেন।

এরপর আমাদের চলা শুরু হলো। কখনও নৌকায়, কখনও হেটে আবার কখনও মটর সাইকেলে পথ পাড়ি দিয়ে আমরা পৌছে গেলাম হালুয়ারঘাট কাঁকন বিবির বাড়িতে।



তাঁর কাছে গল্প শুনলাম তাঁর সেসব দিনের অভিজ্ঞতার। কিছু টাকা আমরা বন্ধুরা মিলে যোগাড় করে তাঁর হাতে দিয়ে এলাম চিকিৎসা বাবদ। মদ্দা কথা কাঁকন বিবি এখন ভালো আছেন।

তবে তিনি ভালো ছিলেন না। ১৯৭১ সালের পরে কেউ তাঁকে মনে রাখেন নাই। ১৯৮৫ সালে তাঁকে শুটকি বিক্রিরত অবস্থায় এক বাজারে আবিষ্কার করেন বজলুর মজিদ চৌধুরী। তিনি কাঁকন বিবির উপরে একটি ফিচার তৈরী করে তৎকালীন পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করেন।

১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে পড়ে, শেখ হাসিনা কাঁকন বিবির সাথে দেখা করেন। (ডকুমেন্টারির শেষভাগ দ্রষ্টব্য)। শেখ হাসিনা তাঁকে আশ্বস্ত করেছিলেন। তিনি হালুয়ারঘাটে কাঁকন বিবির জন্য তিন কেয়ার সরকারী খাস জমি বরাদ্দ করেন। সেই সাথে একটি নির্দিষ্ট টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেন। সেখান থেকে মাসে মাসে টাকা আসে কাঁকন বিবির কাছে।

১৯৯৬ সালের পর থেকে এখন অবধি এই বীর মুক্তিযোদ্ধা ভালো আছেন। তিনি তাঁর ছেলে মেয়ে নিয়ে বসবাস করছেন সুনামগঞ্জের এক নিভৃত গ্রামে।

তবে ১৯৭১ সাল থেকে টানা ১৯৯৬ সাল পর্যন্ত কাঁকন বিবির কষ্ট আমাদের চোখে পানি এনেছিল। পড়ার কাপড় ছিল না তাঁর, ছিল না খাবার জন্য ভাত।

এই জননীকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। সেই সাথে বাংলাদেশের সকল শহীদ, জীবিত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করি।

পরিশেষ

কাঁকন বিবির মত মুক্তিযোদ্ধারাই হোক আমাদের পাথেয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×