somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৩-১০-১৪সকাল ০৭:৩২

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৩-১০-১৪
সকাল ০৭:৩২ ,

ছাদে বসে আছি । একাই , ছাদে কখনো কাউকে নিয়ে ওঠা হয় না । আর এই সময়টা ঠিক ছাদে ঘোরার সময়ও না । এই সময়ে সাধারনত কেউ ছাদে ওঠে না ।

আমি কেন উঠলাম ? শিওর না , সম্ভবত এই রোদটার জন্য । মানুষ ছাদে উঠে বাতাস খায় । আমি রোদ খাই । রোদে বেশিক্ষণ থাকলে নাকি মাথাব্যাথা ধরে । ভালো , বাসায় গিয়ে ঘুমানো যাবে তখন । মাথায় এত চাপ নিয়ে জেগে থাকাটা ইদানিং ঝামেলার মনে হয় !

বেশিক্ষণ অবশ্য থাকা যাবে না । এই স্ট্যাটাস লিখতে লিখতেই হয়ত বাসা থেকে ডেকে পাঠানো হবে । বাসায় গিয়ে অনেকগুলো কথা শুনতে হবে । আব্বু আম্মুর কথা তো , ঐটা আর কথা থাকে না । ধমক দিয়ে শুরু হয় , উপদেশ দিয়ে শেষ । বেশিরভাগ কথাই অত্যন্ত হাই লেভেলের । আমি একটু খাটো , কথাগুলো মাথার 'উপ্রে দিয়া যায়' । নিজের লেভেলের যে কয়টা কথা আসে তাদের সারমর্ম হল , এইভাবে সময় নষ্ট করা কখনোই একটা ভালো ছাত্রের কাজ হইতে পারে না ।

খাঁটি একটা কথা । ভালো ছাত্র তো দূর , নিজের মাথা ইচ্ছা করে ধরানোর জন্য ছাদে চাদর বিছিয়ে ঘন্টা খানেক শুয়ে থাকাটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ বলেই মনে হয় না । সময়ের খুব বিচ্ছিরি রকম অপচয় এটা ।

আমি কিন্তু সময়ের এরকম অপচয় করতে চাই নি । আমি আজকেও পড়ার টেবিলে বসেছিলাম । অঙ্ক করতে চেয়েছিলাম । ক্যালকুলাস , খুবই জটিল একটা জিনিস । বহুক্ষণ মাথা চুলকানোর পর , আর ১০-১২ বার অঙ্ক ভুল করে কাটার পর যখন টেনেটুনে তিনটা অঙ্ক শেষ হয় , ঘড়ির দিকে তাকায় দেখি এক ঘন্টা পার হয়ে গেছে । সময় খুব একটা কাজে লাগলো বলে তো মনে হয় না ।

আব্বু আম্মু আমাকে এখনও ভালো ছাত্র মনে করে । শুধু তো তাঁরাই না , আমার ফ্রেন্ডদের অধিকাংশই আমাকে ব্রিলিয়ান্ট মনে করে । এস.এস.সি তে গোল্ডেন পাই নি। ইন্টারে তো এ প্লাসই পাওয়া হল না। এমন একটা ছেলেকে ঠিক কোন যুক্তিতে ব্রিলিয়ান্ট বলা হয়, আমার
মাথায় ঢোকে না । হয়ত আমার
চেহারাটাই ব্রিলিয়ান্ট টাইপের ।

অফিসিয়ালি নষ্ট
ছেলে হয়ে যাওয়া দরকার ।
ভালো খারাপের মাঝে এই স্যান্ডউইচ
হয়ে থাকতে আর ভালো লাগে না ।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×