জীবন-গণিত
১৩ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন একটা মোটামুটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে একটা ছেলে জন্ম নেয় , মানুষ তাকে অনেক বেশী ভাগ্যবান মনে করে । তার ফিনান্সিয়ালী তেমন সমস্যা থাকার কথা না , তার লেখাপড়ার আদর্শ একটা পরিবেশ থাকবে , সম্পূর্ণ ঝামেলামুক্ত । বড় হলে অনেকে নিজের জন্য আলাদা একটা রুমও পায় । তাই এরকম একটা ছেলে যখন বলে যে তার মন খারাপ , সেটা বেশিরভাগ মানুষের কাছেই ন্যাকামি বলে মনে হয় । তার একা চুপচাপ বসে থাকাটা খুব ইনএপ্রপ্রিয়েট লাগে সবার কাছে । তার কথা শুনতে চাওয়া হয় না । তাকে অঙ্ক পরীক্ষা দিতে পাঠানো হয় । এই সাবজেক্টটাতে সে একটু বেশিই কাঁচা ।
অঙ্ক করা হয় না তার । খাতাটা সাদা পড়ে থাকে । সে বরং মনের খাতায় তার জীবনের হিসাব মেলানোর চেষ্টা করে । বেশীক্ষণ লাগে না তাতে , হিসাবে তো লাভের ভাগটাই বড় দেখায় । তারপরও কেন ছেলেটার মন খারাপ ? ছেলেটা বুঝতে পারে না । জীবনটা তখন ভুলে যাওয়া পাটিগণিতের মত লাগে , যার প্রশ্ন বুঝতে তার অনেক সময় লাগত । সে হতাশ হয়ে পড়ে । চোখ বুজে নতুন কোনো আশা খোঁজার চেষ্টা করে । জীবনটাকে সুখের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাওয়া স্মৃতিগুলো আঁকড়ে ধরতে চায় । নতুন করে হাসতে চায় ।
অঙ্ক পরীক্ষায় সময় ৩ ঘন্টা । হঠাত্ তার খেয়াল হয় , তার খাতায় কিছুই লেখা হয় নি । তার সাদা খাতা এখনও সাদা রয়ে গেছে । সে ঘড়ির দিকে তাকায় । আর ১৪ মিনিট বাকি .......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন