somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোৎস্নার কবি

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজ শেষে বাড়ি ফিরতে ফিরতে অবনের আজ একটু দেরি হয়ে গেছে। তাই অফিসের গাড়িতে বাড়ি ফিরছে। ক্লান্ত শরীরে গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে চার পাশের মানুষ জন দেখতে দেখতে যাচ্ছে। আজ তার বাড়ি একটু দূরে হয়ে গেছে, কারণ আগে যে বাসায় সে থাকত এখন সেখানে আর থাকে না। নতুন বাসা নিয়েছে তাই সময় ও বেশি লাগছে তার। হঠৎ রাস্তায় গাড়ি থেমে গেল জ্যাম এর কারণে। এই সময় রাস্তার লাইট ও বন্ধ হয়ে গেল। অবন লক্ষ করলো বাইরে দারুণ আলোয় আলোকিত। আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ জ্জ্বল জ্জ্বল করছে। পূর্ণিমা তার খুব ভালো লাগে। প্রতি পূর্ণিমার রাতে সে সারা রাত বাড়ির ছাদে কাটায়। কখনো একা কখনো বন্ধুদের সাথে। তবে আজ তার একাই কাটাতে হবে। নতুন বাসার খবর সবার কাছে এখনও দিতে পারে নি। গাড়িতে বসে সে আগের পূর্ণিমায় কি করেছে ভাবতে থাকল। বাসায় পৌঁছালো ১০.৩০ মিনিটে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সে ছাদে চলে গেল। দশতালার ছাদ বেশ উঁচু, কিন্তু পাশের ছাদের থেকে অনেকটায় নিচু। নতুন জায়গা নতুন ছাদ তার বেশ ভালই লাগছে। চাঁদটাকেও তার আজ নতুন মনে হচ্ছে। মনে মনে অনেক পরিকল্পনা সাজাচ্ছে যে আগামী পূর্ণিমায় সে কি কি করবে। মাঝ রাতের পরে সে যখন রুমে ফিরে আসবে ঠিক তখন সে খেয়াল করল দূরে আরেকটা দশতালার ছাদে কে যেন কিছু পড়ছে বা বলছে। পরিষ্কার ভাবে কিছু বোঝা যাচ্ছে না। অবন অনেক চেষ্টা করল শোনার জন্য সবশেষে তার মনে হলো কেউ কবিতা পড়ছে চাঁদের দিকে তাকিয়ে। অনেক ক্ষণ দাঁড়িও সে তার মুখ দেখতে পেল না। তবে তার আওয়াজ শোনা যাচ্ছে। সে বুঝল্ একটা মেয়ে সেখানে কবিতা পড়ছে। কিন্তু দেখতে পেল না তাকে। এক সময় মেয়েটিও যেন হারিয়ে গেল চাঁদের আলোর ছটায়। অবনের মনে প্রাণে লেগে গেল সে আলোর ছটা। মনের মধ্যে নানা প্রশ্ন ঘুর পাক খেতে থাকল। পরদিন আবার সে মেয়েটাকে দেখতে পেল। কিন্তু তার কণ্ঠের আওয়াজ ছাড়া আর কিছুই সে শুনতে বা দেখতে পেল না। ঠিক একই ঘটনা ঘটতে থাকল বার বার। এভাবেই মাসের পর মাস কেটে গেল।প্রতি পূর্ণিমাতেই তাদের দেখা হয়।জোৎস্না ভেজা মেয়েকে দেখার আকুলতা তার বাড়তেই থাকে তার। কিন্তু তার দেখা পায় না। তার একটায় চাওয়া তার জোৎস্নার কবিকে দেখবে।এর পরও সে অপেক্ষায় আছে অপেক্ষায় থাকে প্রতি পূর্ণিমায় জোৎস্নার ছটায়।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×