somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ বিকেলের আলো

০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমাকে কেন ভালোবাসো তুমি?” ফারিহার আচমকা প্রশ্নে একটুও অবাক হলাম না। ওর চেহারা দেখলেই এখন বুঝতে পারি কি বলবে। দীর্ঘ ৩ বছরের অভিজ্ঞতা !
“ভালবাসি তাই, ভালোবেসে ............।”
“নকল করবা না। নাটকের ডায়লগ দিবানা আমাকে” একটু ধমকের সুরে বলল ও।
“আমি তো এমন ই !”
“ধুর! আচ্ছা তাহলে বল আমাকে কবে প্রথম দেখেছিলে”
এই প্রশ্নটা এই নিয়ে ১৩৩২ বার শুনলাম।
“এইতো, ৩ বছরের মতো হবে, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম বিকেলে, তোমাদের বাসার সামনে দিয়ে। আর তুমি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলে। বাতাসে তোমার চুল...............”
“থাক, আর বলা লাগবে না। যথেষ্ট মনে আছে তোমার !” “এই , তোমার মা কে বলেছিলে? ”
“বলেছি। মা তো জানেই। মা কাল তোমার আম্মার সাথে কথা বলবে ”। সুনে বেশ খুশি হল ফারিহা। আমাদের ২ পরিবারই সব জানে। মেনেও নিয়েছে। তবুও আনুষ্ঠানিকতা আর কি।
“তুমি আসবেনা?”
“আমি এসে কি করবো, আর কাল একটু ডাক্তারের কাছে যাওয়া লাগবে”
“কেন??”
“ শরীরটা একটু খারাপ”
“আগে বলনি কেন?যাও, বাসায় যাও, রেস্ট কর”

আমি বাসায় চলে আসলাম। সেখান থেকে হাসাপাতাল। ৩ মাস। কিছুই মনে নেই আমার। শুধু মাঝে মাঝে মায়ের কান্না শুনতে পেতাম। মাঝে মাঝে কে যেন আমার হাতটি ধরে বসে থাকতো। পরে জেনেছি, ফারিহা। প্রতিদিন হাসপাতালে আমার জন্য ফুল নিয়ে আসতো ও।
যেদিন হাসপাতাল থেকে ছাড়া পেলাম, সেদিনই জেনেছি আমি আছি আর মাত্র ২০ দিন। কি এক জটিল রোগ হয়েছে আমার। আমাকে ডাক্তার জানাতে চায়নি, আমিই জোর করে জেনে নিয়েছি।
পরদিন যখন ফারিহাকে বললাম ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, খুব অবাক হয়েছিলো। ও ভেবেছিল সুস্থ হলেই আমাদের বিয়ে। আর কিছুই বলতে পারিনি আমি। ওর প্রশ্নের কি উত্তর আছে আমার কাছে???

আর মাত্র ২ দিন আছে। চলে যেতে হবে আমাকে। তাই শেষ বারের মতো ফারিহাকে দেখতে ওর বাসার সামনে আসলাম। সেই পুরনো দিনের মতো। ওইতো, ও বারান্দায় দাঁড়িয়ে আছে। বাতাসে উড়ছে ওর খোলা চুল। কেন যেন মনে হল, চোখদুটু ওর টলমল করে উঠলো।দূর থেকে অবশ্য ভুলও হতে পারে আমার। শেষ বিকেলের আলো তো, সব কিছুই কেমন অস্পষ্ট। শেষটা কেমন জানি শুরুর সাথে মিলে গেছে। অবশেষে মনে মনে ওর কাছে বিদায় নিয়ে বাসার উদ্দেশে হাঁটা শুরু করলাম।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×