somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হা য়া রো গ্লি ফি ক্স

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুলুর মাকে সবাই বুলুর মা কেনো বলে আসলে কেউ জানে না । মচনা বুড়ি জানতো , মচনা বুড়ি বুড়া হইতে হইতে মোরসে । তখন কেউ তাকে এই প্রশ্নটি করেনি কে জানতো যে কেউই জানে না , সব সময় এই ৬ জন মহিলা দলবেধে ভিক্ষা করতেন । অর্থাৎ একদম সকল হিসাবে প্রলেতারিয়েত । কিন্তু এইখানে একটা বিরাট সমস্যা আছে , সমস্যাটা হল ... আচ্ছা থাক ওইটা অন্যত্র আলোচিত হবার বিষয় ।

তো বলছিলাম ... হ্যাঁ , আসল কথাটিতো বলাই হয়নি , সেটা হল বুলুর মা কিন্তু বোবা । পড়ালেখাও জানে না । তো মচনা বুড়ি মরার পর আজ প্রায় ৬ মাস হল । সকলেই এই বিষয়ে একটা খুত খুত নিয়ে আছেন সারাক্ষন । এর মধ্যে ভিক্ষা টিক্ষার তেমন সমস্যাও নেই । এইখানে তারা বেশ পরিচিতও বটে । ফিরোজের মা , আনোয়ারার মা ... আরেকটা কথা ... এখানে সকলেই কারো না কারো মা । এবং ৬ জনের মধ্যে ফিরোজের মা ফিরোজের ভাড়া বাসায় থাকে , আগে ভিক্ষা করতো , এখনো বিকালে একটা ময়লা শাড়ি পড়ে চুপ করে বেরিয়ে আসে , অনেকদিনের অভ্যাস । একদিন ফিরোজের মা ধরা খেলো , ফিরোজ রাগ করে না , স্নেহভরে মায়ের দিকে একবার তাকায় -

এই আম্মা তুমি ভিক্ষা কর ক্যা , আম্মা আমি আসি না । এমন কইর না আম্মা , মাইন্সে কি বলবে

আমি ভিক্ষা না করলে কি মাইন্সে আমারে জমিদারনী কবে ?

না তা কবে ক্যা , কিন্তু এইডা স্বীকার কইরবে যে এখন আর ভিক্ষা কর না ।

বাবা , ভিক্ষা করলে মাইন্সের অহংকার কমে , মাইন্সের দোয়ারে গেলে তাগো দূর দূর শুনলে গুনা মাফ হয় , তুই জানস বায়জীদ বোস্তামিরে তার পীর কয় বছর ভিক্ষা করাইসিল ?

এই গল্পটি ফিরোজের জানা আছে , রোড ডিভাইডারে মায়ের কাছে শুয়ে শুয়ে ছোটবেলা অনেক গল্প শুনেছে । তখন থেকেই সে তার এই সম্প্রদায়টিকে বেশ সমীহ করে , এমনকি রাবেয়াকেও যে আসলে খোড়া না , ইস্মাইল বুড়া কেও যে আসলে অন্ধ না ।

রোড ডিভাইডারের দুপাশ দিয়ে শাই শাই করে গাড়ি যেত , নীল , লাল , সাদা ও আবার একটু একটু হলুদো এই রকম রঙ এর একটা গাড়ি ... ফিরোজ গাড়ি দেখলেই তাকায় , গ্যারাজের মালিক চেচিয়ে বলে কি রে ব্যটা সবগুলান গাড়ি গেলে খালি তাকাস ক্যা ? তরেদেখছি বহুতদ্দিন ধইরা এই কামডা করস । বিশয়ডা কি ? একটা মিথ্যা বলে ফিরোজ - মালিক আশ্রাফ জহুরী কে বুঝাতে পারে ।

একদিন ঘটেছিল এক মারাত্মক কাণ্ড , আসা যাওয়া গাড়ীগুলোর জানলা দিয়ে কেউ একটা বাচ্চাদের ডাইপার ছুড়ে মারলো । পড়লো এসে সুজা ফিরোজের মুখে । ফিরোজের মা অনেক কস্টে আবার রাস্তাটি পেরিয়ে অনেকদূরে মুনিসিপালের পুকুরে ওর মুখটা খুয়ে দিল । এসে দেখে ঘুমানোর ছালার বস্তাটা নেই ।

ফিরোজ মাঝে মাঝে ওয়েল্ড নস্ট করে ফেলে , গেস কাটারের কাটিং টর্চ চালু রেখে দিয়ে বিড়ি টান্তে থাকে , গ্যারাজের মালিক এখন আর তেমন কিছু বলে না , ফিরোজ তার সন্তানেরো অধিক এখন , ১৫ টি বছর তার হাতে মার খেয়েছে , এখনো যদি আশরাফ জহুরী তাকে সোজা বুকে লাথি মারে সে জানে তাও ফিরোজ কিছু বলবে না । শহরে ফিরোজের মতো আরেকটা মেকানিক্স নাই , আশ্রাফ জহুরী ও এই বয়সে এখনো খালি মাটিতে রড ফেলে সোজা আর্ক ওয়েল্ডিং করে যেতে পারবে এখনো তার হাত পাকা , যদিও ফিরোজ থাকতে তার পক্ষে এইটা অসম্ভবের পর্যায়ে । এই মমতাটা তিনি খোব অনুভব করেন । মাঝে মাঝে দূর থেকে দুপুরের নাস্তা খেয়ে ফিরোজ তার খাবার নিয়ে আসার ফাকে আশ্রাফ জহুরী একটা পান মুখে পুরে দিয়ে নিজের গাজার কল্কি , সাইকেল এর টিউব এর একটি কালো টুকরো , একটা ছুট্ট ন্যাকড়া ইত্যাদি গাজা খাওয়ার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভেতরে একটা ঘরে চলে যায় । সব কাজ শেষ হলে নারকেলের ছোলা দিয়ে বানানো টিক্কাটা ( গোল করে বানানো ছোলার বল বিশেষ যা পুড়িয়ে আংটা করে দীর্ঘস্থায়ী আগুনের উৎস হিসেবে কল্কের মাথায় দেয়া হয় ) রেখে দেয়া হয় ফিরোজের জন্য , ঐটা জ্বালানো তার কাজ , গত ১৫ বছর যাবৎ কাজটা ফিরোজই করছে ।

তো বুলুর মায়ের কথায় ফিরে আসা যাক , আজ একটা জরুরী বৈঠক বসেছে বৈঠকের একপর্যায়ে বুলুর মা চিৎকার চেচামেছি শুরু করে দেয় , সে কিছুতেই বোঝাতে পারছে না তার অতীত জীবন্টি । সে বোবা । ঘন্টা খানেক চেচামেচির পর পুলিশ এসে জরুরী সভাটি মাটি করে দেয় । বুলুর মা হাটতে থাকে , সকলেই পেছন পেছন যেতে থাকে । একজন একটু এগিয়ে এসে বুলুর মাকে জড়িয়ে ধরে , এর নাম শেফালি একটা শিশু গাছের নীচে থামায় বুলুর মাকে ।

কাইন্দ না তো খালা , কওন এর কি আছে , আমরা কি রাজা বাসসা নি । রাজা বাসসা গো কাহিনি থাকে । আমাগো আর কাহিনি কি । আমাগো কাহিনি অইল পেডের ভুখ ।

এই দর্শনে বুলুর মা বিশ্বাসী নয় , সে তার ইতিহাস্টি ব্যক্ত করতে চায় । তার হয়তো অন্য দর্শন আছে সেটাও সে বলতে পারে না । সে বোবা ।

লাভ রোডের ভেতর একপাশে দুই তিন ট্রাক বালু ফেলে কে ঢিবি করে রেখেছে , সন্ধ্যার পর এইদিক্টা তেমন লোকের আনাগোনা থাকে না , দুই একটা ছেলে বসে মদ টদ খায় । এখন বিকাল । বিকালে একটা কুকুর এসে ঘুমিয়ে থাকে । রোজ চতপটিওয়া মিলন চলে গেলেই একটু পরে কুকুরটা আসে । বুলুর মা শেফালীকে নিয়ে সেই ঢিবিটার পাশে চলে আসে । অন্যরা যার যার মতো করে ভিক্ষায় লিপ্ত , এরা আবার রাত্রে ধরবে । আজ শরীফের মাও আসেনি । দুপুরের চা খাওয়া বাদ । যদি নিজের টাকা না থাকে । কাজে ভিক্ষা পাওয়ার আপেক্ষিক গুরুত্বটা বুলু রহস্য উদ্ঘাটনের চেয়ে বেশি ।

বুলুর মা বালু এনে রাস্তার পাশে ড্রেন এর স্ল্যাব এর উপর রাখে । হাত দিয়ে বেশ খানিক্টা যায়গা সমান করে , এরপর কেবল ৬ টি সরল রেখা আর একটি বৃত্ত দিয়ে একটি মানুষ আকে , তারপর তাকায় শেফালির দিকে ...

বুলু ?

মাথা দোলায় বুলুর মা ...

তোমার জামাই ?

আবার মাথা দোলায় ।

তোমার বাপ ?

এইবার থিক হয়েছে । বাপের পাশে অনেকগুলো ছোট বৃত্ত আকে বুলুর মা , কতগুলো আয়তক্ষেত্র আকে ...

টেকা ?

হ্যাঁ সুচক মাথা দোলায় ।

তোমার বাপের অনেক টেকা আসিল ?

এক্তা হ্যাঁ সুচক ইশারা করে এইবার বুলুর মা তার চারপাশে আক্তে থাকে একটি বাড়ি , কইয়েকটা গরু , একটা নৌকা ...
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×