somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃস্পৃহ বাতাসের গল্প

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামের নাম কৈলাশপুর । মাসের নাম পৌষ । একটু পর-পর অবোধ শিশুর মতো বাতাসের কনকনে প্রবাহ একে তাকে , এই ঘর ঐ ঘর , তালগাছের সারি ছুয়ে দিয়ে যায় । পূর্ব পশ্চিমে বিস্তৃত একটা বড় সরকারী সড়কের দুই পাশে দুইটি গ্রাম , একটি ইটাখোলা আরেকটি কৈলাশপুর । উত্তর দক্ষিণে একটি নদী এঁকেবেঁকে চলে গেছে দুটি গ্রামকে সুত্রে বেঁধে ।

কৈলাশপুরের পরাধীন বিপন্ন মানুষেরা আজ জড়ো হয়েছেন একটি নির্মম হত্যার দৃশ্য দেখতে । কৈলাশপুরের ইমাম গেছেন নিহতের আত্মার মাগফিরাতের দোয়া চাইতে , এই এলাকার গরীব অশিক্ষিত মুসলমানদের দান দাক্ষিণ্যে গড়ে উঠা বাঁশের বেড়া আর শনের ছাউনিতে গড়ে উঠা মসজিদটিতে তিনি হাটু গেড়ে প্রার্থনা করছেন । দুই রাকাত নামাজ পড়তে পারলে ভালো হতো , পারছেন না , বার-বার নুরু কবরেজের ছেলে মাইনুদ্দিনের চেহারাটি চোখের সামনে চলে আসে । নামাজে কেবল আল্লাহর ধ্যান করতে হয় । মাইনুদ্দিনের চেহারা আসলে নামাজ শুদ্ধ হবে না । ইমাম সেজদায় পড়ে কাঁদতে থাকেন , আল্লা’র কাছে তার কিছু চাওয়ার নেই । আল্লাহ ! আমার তামাম নেকী মাইনুদিকে দাও , আল্লাহ ! তোমার দোস্তের দোহাই , আল্লা ... ইমাম আর কিছু বলতে পারেন না । হাউ মাউ করে শুণ্য মসজিদে বসে কাদতে থাকেন , কান্নার জল তার শুভ্র দাড়িতে গড়িয়ে পড়ে , মসজিদের মুর্তার পাটিতে টপ-টপ করে ঝড়ে পড়ে।

সুয়োর কা বাচ্চা , সালা মাই চোদা বাঙ্গাল । মুক্তি বন্‌তা হ্যায় , সালা বল পাকিস্তান যিন্দাবাদ । মাইনুদ্দিনের প্রায় মৃত শরীরটিকে গ্রামের ধুলোমাখা পথে টেনে নিয়ে যাচ্ছে কমান্ডার আশফাক পাঠান । সিপাহীদেরকে ধরতে দিচ্ছে না , কিছুক্ষন পর-পর লাথি মারছে মাইনুদ্দিনের শরীরটিতে । এইবার তাকে ফসল তোলা জমির কাটা খড়ের উপর রেখে ছেড়ে দেয়া হল।

যুদ্ধের খাতিরে এসেছে শরীফ , সে জাতে পশ্তু । এইখানে বিদ্রোহ করা চলে না , মনে-মনে সে দোয়া করতে থাকে , এ মেরে মাওলা ! ম্যায় যিস জাহান্নুম ম্যায় জাউ । ওয়াহা এক রোজ মেরে ইস ভাই সে মিলা দেনা কেহ উস সে মাফি মাঙ সাকু । ( অ আমার প্রভু , যে নরকেই যাই এই ভাইটির সাথে দেখা যেন হয় , যেন ক্ষমা চেয়ে নিতে পারি ।)

শরীফ কাঁদতে পারে না , তার বড় ভাইটির কথা মনে পড়ে , বার বার বলেছিল ; “ মত জানা শরিফ । ইয়ে যুম হ্যাঁয় , ইয়াহা হামারা গুযারা হো সাক্তা হ্যায় । আরে , খুব কামায়েঙ্গে দু ভাই মিল্কে । ” ( যাসনে শরিফ , এইখানে আমাদের চলে যাবে , আরে দু ভাই মিলে খুব রোজগার হবে ।) আম্মা বার-বার জড়িয়ে ধরছিলেন । অনেক টাকা , তাছাড়া শরীফ ভাবতেও পারেনি সত্যি-সত্যি এই হবে । ক্যাম্পে আনা মেয়েগুলোর দিকে তাকাতে পারেনা সে , বার-বার ছোটো বোন শাফিয়ার চেহারাটি ভেসে উঠে । আজই একটি চিঠি লিখবে সে । এইখান থেকে চলে যেতে হবে দ্রুত । শরীফ নদীর দিকে এগিয়ে যায় , চারপাশে ভীড় করা ভীত মানুষ স্টেনগানের গুলির মতো ছিটকে যায় ভয়ে । মাইনুদ্দিনকে আরেকটি লাথি কষে কমান্ডার শরীফ এর দিকে তাকিয়ে খেকিয়ে উঠে ...

কাহা যা রেহে হো ? ( কোথায় যাচ্ছ ? )

ও যারা ফারেগ হোনা হ্যায় । ( একটু বাথরুমে... )

বুরবাক কাহিকা , যাও আউর জালদি লাওট কে আও । কাবিভি আউরাতো কি তারহা ... ইয়ে সাব কিয়া হ্যায় , হিযড়া হো কিয়া ?! ( বুরবক কোথাকার , যাও আর তাড়াতাড়ি ফিরে এসো যখন তখন মেয়েদের মতো... এইসব কি , হিজড়া নাকি তুমি ?!)

হো হো করে হেসে উঠে দলের বাকি আট জন । শরীফ নদীর দিকে চলে যায় । পাশে একটি কুড়ে ঘরের জানালা থেকে দুটি শিশু বার-বার উকি দিচ্ছে , চঅতি সাবধানে কেদে উঠে শরীফ । একবার পেছনে তাকিয়ে দেখে , নাহ্‌ কেউ দেখেনি । এতো দূরে দেখা যায় না । কয়েক আজলা জল নিয়ে নিজের কলঙ্কিত মুখে ছিটায় । জানালা দিয়ে এখন দুইটি শিশু আর একটি নারী অবাক হয়ে তার দিকে তাকাচ্ছে । দেখুক , এই তিনটি মানুষ সাক্ষী থাক । শরিফ এইবার ডুকরে কেদে উঠে । তারপর উঠে দাঁড়ায় কান্না সংবরণ করে , ঢালের উপর উঠে আসলে একটি বয়স্ক পুরুষ বেশ চওড়া কাঁসার থালায় কয়টি বাতাসা ও এক গ্লাস জল নিয়ে সামনে দাঁড়ায়। ভাঙ্গা উর্দুতে বলে ; সাহাব পানি পিজিয়েগা ।

শরিফ গ্লাস্টি তুলে নেয় ,বিস্মিল্লাহ ... ঢক-ঢক করে ভারি কাঁসার গ্লাসটি খালি করে দেয় ।

সবগুলো বাতাসা হাতে নিয়ে মানুসটির দিকে তাকায় , তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে । অপরাধীর মতো তাকিয়ে থাকে মানুষটির দিকে ,

বহত মেহেরবানী ! বলেই যতোটা সম্ভব উদ্ধত ভঙ্গিতে হাঁটতে থাকে হত্যাযজ্ঞানুষ্ঠান এর দিকে ।

মাইনুদ্দিনের মুখে এক বালতি জল ঢালা হলো । সে জ্ঞান ফিরে পেয়েছে , দুর্বল স্বরে কমান্ডারের দিকে তাকিয়ে পরিষ্কার উর্দুতে বলে উঠে ,

আমাকে তো মেরেই ফেলবেন , একটু সময় দিন যেন একটা বিশেষ দাওয়াই কাউকে শিখিয়ে দিতে পারি । আমার বাবা সেটা আমাকে শিখিয়েছিলেন । কাউকে না কাউকে সেটা শিখাতে হয় ।

কমান্ডার জানতে চায় , কি ঔষধ ?

একটা মলম , সেটা ঘাড়ে ঘশে দিলে গর্দান এতো শক্ত হয় যে কোনো ধারালো অস্ত্রেই গর্দান কাটা যায় না ।

এইবার সকলেই বিস্মিত হয় । আট জনের কেউ কেউ বিশ্বাস করে কেউ বলে দেখতে হবে । উপস্থিত লোকের কেউই বুঝতে পারে না তাই কোনো কথা হয় না । ভীড়ের মধ্যে থেকে পাজামা পাঞ্জাবি পড়া একটি লোক - সকলে যাকে কর্তা মসায় বলেই চিনেন , গ্রামের শ্রদ্ধেয় পুরোহিত - এর দিকে তাকায় এক সিপাহী , এ উর্দু জানো ?

জ্বী ।

কি বলছে এই হারামিটা ।

ঠিকই বলছে হুযুর , ওর বাবা একজন খুব ভালো হেকিম ছিলেন ।

তা কি লাগে সেটা বানাতে ?

আমি জানি না হুযুর , সে বলতে পারবে ।

আচমকা এক দমকা বাতাস এসে সকল মানুষকে ছুয়ে দিয়ে যায় , কারো হত্যা দেখতে থমে না। দ্রুত শুকনো খড় , পাতা উড়িয়ে দিয়ে যায় কিছুদূর । ভিড়ের মধ্যে একটি শিশু হাতে এক টুকরো মাটির ঢেলা তুলে নেয় কমান্ডার এর গায়ে ছুড়বে বলে । আরেকটি ১০/১২ বছরের ছেলে সেটা কেড়ে ফেলে দেয় । বাচ্চাটিকে কোলে নিয়ে বিস্তর জমিটি থেকে মানুষের পায়ের দাগে আঁকা একটা পথ দিয়ে এঁকে বেঁকে যে রাস্তাটি গ্রামের দিকে গেছে সেদিকে এগিয়ে যায় । সহজ পথ ! উন্মুক্ত পৃথিবী ! তবু রাস্তাটি আঁকাবাঁকা , মানুষ এমনই বটে ।

গ্রামের সামনে জঙ্গল থেকে লতা পাতা সংগ্রহ করা হয় । শরীফ বিবর্ণ চেহারায় তাকিয়ে থাকে । সিদ্ধান্ত হয় মাইনুদ্দিনের ঘাড়ে সেই মলম লাগানো হোক । শিশুরা নেই , কেবল কর্তা আর গুটিকয় পুরুষ দাঁড়িয়ে আছে । সকলেই মুসলমান , নাহয় দেখতে সেরকম , সকলেই কলেমা জানে । গ্রাম থেকে একটি লম্বা ধারালো দা সংগ্রহ করে আনে কয়েকজন সিপাহী । কমান্ডার সজোরে একটি কোপ বসিয়ে দেয় মাইনুদ্দিনের ঘাড়ে ।

আশ্চর্য !
মাইনুদ্দিনের মাথাটি শরীর থেকে মুহুর্তে আলাদা হয়ে ধুলোবালিতে মাখামাখি হয়ে যায় । একটা সজোরে লাথি বসিয়ে দেয় কমান্ডার আলগা হয়ে যাওয়া মাথাটিতে । হাত দশেক দূরে ছিটকে পড়ে যায় মাথাটি ।

বাচ গেয়া শালা ! ( বেঁচে গেলো শালা ! )

শরীফ একবার আকাশের দিকে তাকায় , তাকিয়ে থাকে ।

কমান্ডার সমবেত জনতার দিকে তাকিয়ে বলে , সব বলো পাকিস্তান যিন্দাবাদ ।

সমবেত জনতা চিৎকার করে উঠে , পাকিস্তান যিন্দাবাদ । শরীফ কেবল ঠোট নাড়ায় ।

মাইনুদ্দিন কে কবর দেয়া হয় না , তাকে পরিত্যক্ত আবর্জনার মতো ফেলে দেয়া হয় । একে-একে সকলেই মিলিটারি ভ্যান এ চড়ে বসে । গ্রামের কাঁচা রাস্তা থেকে আস্তে-আস্তে গাড়িটি অদৃশ্য হয়ে যায় , চলে যায় সড়কের দিকে ।


নাম : শ্রী রঘুনাথ আচার্য্য , পিতা : সোমনাথ আচার্য্য , গ্রাম : কৈলাশপুর । তৃষিত মরুচারীর মতো দৌড়ে আসেন । মাইনুদ্দিনের মাথাটি তুলে এনে শরীর কাছে রাখেন , তার কর্তিত দেহটির সবখানে হাত বুলান । হাউ মাউ করে কাঁদতে থাকেন । বাকি পুরুষেরা অনড় থেকে নারীকেও কান্নায় হার মানায় । মাইনুদ্দিনের চেহারা থেকে ধুল ঝাড়তে-ঝাড়তে হটাৎ স্থব্ধ হয়ে যান পুরোহিত । মাথাটি কোলে নিয়ে আকাশের দিকে তাকান , চিৎকার করে উঠেন...

ভগবা আ আ আ আ আ আ আ ন ......

ভগবান কিছু বলেন না । আর একটি বাতাসের নিঃস্পৃহ নিশ্চিন্ত প্রবাহ কেবল সকলকে ছুয়ে দিয়ে যায় গন্তব্যের দিকে ।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×