এক চাষীর একটি গাধা ছিলো। বড়ো বেয়াড়া । চাষী চড়ে বসলে গাধা আর এক পা এগোতে চাইতো না। তো সেই চাষী করলো কি , একটি লম্বা বাঁশ নিলো , এর একপ্রান্তে ধরে থাকলে সেটার অন্যপ্রান্ত গাধার মুখ পর্যন্ত গিয়ে পৌঁছাত । বাঁশের সেই প্রান্তে চাষী বাধলো একটা বড়ো সাইযের মুলা । গাধা এবার প্রাণপণ চেষ্টা করে মুলা খেতে - আর এক পা একপা করে দ্রুত এগিয়ে যায় ।গন্তব্যে পৌঁছালেই চাষী মুলা তুলে নেয় । আসার পথে সেই একি কৌশল ।
বলছিলাম পলাতকের রায় হয় - মানে হচ্ছে ,এক লক্ষ তিরান্নব্বই হাযার সাক্ষী লাগে , ৭২ এর সংবিধানের মুলা, ধর্মনিরপেক্ষতার মুলা , সুশিক্ষার মুলা , সুস্থ রাজনৈতিক পরিবেশের মুলা , ...
ভাইসব একটা কথা আছে হিন্দীতে ; আক্লমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। অর্থাৎ বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ঠ ।
আমি নৈরাশ্যবাদী না দাদা , বাস্তববাদী । ভুল বুঝবেন না । কে কি পারে সেটা তো আমরা কম বেশি আন্দায করতে পারি । সেটা অতো দরকারী নয় যতোটা দরকারী এটা জানা যে , সে যে পারলো কেন পারলো। যা পারতে চায় না কেন চায় না। সবশেষে এটা কারা মনেপ্রাণে পারতে চায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




