
প্রতেক জাতির জন্য বিশেষ একটা দিন আছে । আমাদের বাঙালি জাতির জন্য তেমনি একটি বিশেষ দিন স্বাধীনতা দিবস ।যে দিবসটি আমাদের জীবনে বিশেষ একটি দিন । যার মর্যদা আমাদের কাছে অত্যাধিক ও গুরুত্বপূর্ণ ।
২৬ মার্চ স্বাধীনতা দিবস । এ দিনটি আমাদের কাছে একটি উজ্জল নক্ষত্রের দিন ।১৯৭১ সালে ২৬ মার্চ তারিখের সূর্যটি আমাদের জন্য স্বাধীনতার বার্তা নিয়ে আছে সে থেকেই এ দিনটিকে স্বাধীনতা দিবসের দিন হিসেবে পালন করে আসছি ।
একটি দেশের সব থেকে মূল্যবান সম্পদ হলো স্বাধীনতা । পরাধীনতায় জাতির কোন গৌরব নেই ।স্বাধীনতা বাঙালি জাতিকে ও দেশকে সারা বিশ্বের কাছে আত্মমর্যাদাসম্পপন্ন দেশ ও জাতি হিসেবে তুলে ধরেছে ।
এক রক্তক্ষয় হওয়া সংগ্রামের মধ্যো দিয়ে আমাদের বাঙালি জাতির রবি সন্তানেরা স্বাধীনতা বয়ে এনেছেন ।তাই আমি মনে করি স্বাধীনতা দিবসের দিন আমাদের জীবনে একটি সীমাহীন গুরুত্বপূর্ণ দিন ও দিবস ।
বাঙালি জাতির বীর সন্তানদের অনেক রক্ত দিতে হয়েছে এই একটি স্বাধীনতার জন্য ।অনেক মায়ের সন্তানকে হারাতে হয়েছে ।সন্তান মা বাবাকে হারিয়েছেন । ভাই বোনকে, বোন ভাইকে হারিয়েছেন ।শুধু মাত্র একটি স্বাধীনতার জন্য ।
আমি মনে করি আমাদেরকে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনে দিয়েছে যারা তাদের রিন কখন আমরা শোধ করতে পারবো না ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



