somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাস জেগে উঠবে ফাইনালে

১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সূত্রঃ বিডিস্পোর্টসনিউজডটকম
ইংল্যান্ড বনাম জার্মানি কিংবা আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডএর মধ্যকার ফুটবল ম্যাচগুলোর খেলার বাইরেও আলাদা আমেজ আছে। এ আমেজ ইতিহাসের। শুধু ফুটবল দ্বৈরথের ইতিহাসই নয়, এসব দেশের আছে মরণপণ লড়াইয়ের ইতিহাস, পারস্পরিক ঘৃণার ইতিহাস। আর তাই এসব দেশের সামনা সামনি ফুটবল আর খেলা থাকেনা, হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা ফকল্যান্ড যুদ্ধের রক্তপাতহীন ধারাবাহিকতা।

এসব ম্যাচে তাই লড়াইয়ের মাত্রাও থাকে ভিন্ন। আর সে লড়াইয়ে ফুটবল দ্বৈরথে জয় পরাজয়ের হিসাবে জমে নতুন ক্ষোভ, নতুন ইতিহাস, নতুন প্রতিশোধ আর প্রতিশোধের আকাঙ্ক্ষা। তাই শুধু এসব দেশই নয়, বরং এদের মধ্যকার ম্যাচ উপভোগ করতে আগ্রহী সব দেশের ফুটবল সমর্থকরাই।

অনেক ফুটবল সমর্থকরা হয়তো ফাইনাল নিয়ে তাই খানিকটা হতাশ, দুই ফাইনালিস্টের মাঝে কোন ঐতিহাসিক যুদ্ধ বা ফুটবল দ্বৈরথের তিক্ত সম্পর্কের কোন খবর তো জানা যায় না। কিন্তু, হতাশ হওয়ার কিছু নেই। এই দুই দল এই প্রথম এমন জীবন মরণ লড়াইয়ে নেমেছে বলেই উঠে এসেছে ইতিহাস। নেদারল্যান্ডের জাতীয় সঙ্গীতকে বলা হয় আধুনিক যুগের সবচেয়ে পুরনো জাতীয় সংগীত। সেই ১৫৬৮ সাল থেকে এই গান তারা গেয়ে আসছে। স্পেনের বিপক্ষে আজকের ফাইনালে নেমেও তারা খেলা শুরু করবে এই জাতীয় সংগীত গেয়েই। কিন্তু এই জাতীয় সংগীতের কিছু লাইন শুনে চমকে উঠবেন যে কেউ। ডাচদের এই জাতীয় সংগীতের কিছু লাইন এমন, " স্পেনের রাজাকে আমরা সব সময় সম্মান করেছি, কিন্তু তিনি আমাদের কয়েকজন কাউন্ট'কে হত্যা করলেন, ক্যালভিনিস্টদের নিধন করলেন, আর আমাদের উপর চাপালেন অন্যায় করের বোঝা"। এই গানে আরো আছে, "হায়, আমাদের রাজার এই সুন্দর ভূমি, স্পেনিয়ার্ডদের হাতে কলুসিত হলো, ও আমার মধুর নেদারল্যান্ড, একথা চিন্তা করলে আমার হৃদয়ে হয় রক্তক্ষরণ"। এমনি স্পেন বিদ্বেষী ডাচদের জাতীয় সংগীত। স্পেনের শাসন থেকে মুক্তি পেতে দীর্ঘ ৮০ বছর যুদ্ধ করেছে ডাচরা। সে সময় ডাচদের উৎসাহ দিতেই রচিত হয় এই জাতীয় সংগীত। আজ রাতেও এই জাতীয় সংগীত গেয়ে যখন স্পেনের বিপক্ষে খেলতে নামবে ডাচরা, ৫০০ বছর আগের সেই যুদ্ধের আবেগ কি একটুও কাজ করবেনা? করার তো কথা।

তবে এই ঐতিহাসিক বিরোধিতার ইতিহাস ছাড়াও ফুটবলিয় ইতিহাসের ছড়াছড়ি থাকবে এই ম্যাচে। স্পেন-নেদারল্যান্ডস ফাইনাল হওয়ার পথেই তৈরি হয়েছে বহু ইতিহাস, আজ রাতে নিশ্চিত ভাবেই হতে যাচ্ছে আরো বেশ কিছু। ফাইনালিস্ট এই দুই দেশেরই আছে সুদীর্ঘ ফুটবল ঐতিহ্য। বহু বিশ্ব বিখ্যাত তারকা ফুটবলের জন্ম হয়েছে এই দুই দেশেই, ক্লাব পর্যায়ে সাফল্যের ইতিহাস আছে দুই দেশেরই একাধিক ক্লাবের। অথচ এই দুই দেশ একবারও বিশ্বকাপ জেতেনি। নেদারল্যান্ডস তবু দুইবার ফাইনালে খেলেছে, কিন্তু স্পেনের জন্য এবারি প্রথম। স্পেনের এই ফাইনাল খেলাও তাই ইতিহাসের অংশ হয়ে গেছে। আর আজ রাতে যে দেশই জিতুক, সেটাও হবে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার ইতিহাস। আজ পর্যন্ত কোন ইউরোপীয় দেশ ইউরোপের বাইরে বিশ্বকাপ জেতেনি, সেই ইতিহাসটাও নিশ্চিতভাবেই রচিত হতে যাচ্ছে আজ। আর আজ যদি স্পেন যেতে তাহলে রচিত হবে আরেকটা ইতিহাস, বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেও কোন দলের চাম্পিয়ন হওয়ার ঘটনা এর আগে যে ঘটেনি একবারও। তবে ইতিহাস রচনার এই উৎসবে বিশেষজ্ঞরা অবশ্য স্পেনকেই এগিয়ে রাখবেন। স্পেনিয়ার্ডরাও আজ মাঠে নামবে নিজেদের ফেভারিট গণ্য করেই। কিন্তু আজ যে কি ইতিহাস রচিত হবে, তা আগেভাগে বলার কোন অবকাশই নেই, ৫০০ বছর আগেও যে ডাচদের বিপক্ষে ফেভারিটই ছিল স্পেন।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×