somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দি ফ্লাইং কিক অতপর......:((:((:(( (জীবনের ক্যানভাস - ৪)

২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেই বলেছি "বডের হাড্ডি কি জিনিস কত প্রকার ও কি কি" B-) সেটার তালিম পেয়েছিলাম প্রাইমারীতে । এই তালিম অর্জন করতে কম হ্যাপা পোহাতে হয়নি । যখনের কথা বলছি তখন আমি ক্লাশ ফাইভে । মাত্রই মার্শাল আর্ট মুভি দেখা শুরু করেছি । অচিরেই মার্শাল আর্টের ভক্ত হয়ে পড়লাম । শুরুটা হয়েছিল বাংলা ছি:নেমা দিয়ে । বেশী দেখা হতো বাংলা ছবি । কাহিনীর আগা মাথা কিছুই বুঝতামনা । শুধু দেখতাম বিশাল শরীরের নায়কের হাত ছুড়াছুড়ি আর লস্ফজস্ফ । আর ব্যাকগ্রাউন্ন্ডে মাইর পিটের মিউজিক । ♫♪ ইয়া ঢিসুম -ঢুসুম । ঢুস ..ঢিস.. টিয়াস..... ♫♪ । তাতেই আমি পুলকিত হতাম ।

কখন যে সেই মাইর পিটের মাঝে নিজেই ঢুকে পরতাম বুঝতে পারতাম না । আমিও সমানে নাক মুখ খিঁচিয়ে ভিলেন পিটানোর মহৎ কর্মে ইয়া! ঢিসুম ! টিসুম বলে হাত ছুড়াছুড়ি শুরু করে দিতাম । এই হাত ছুড়াছুড়ি করে কতবার যে কত জায়গায় আঘাত পেয়েছি । কখনো বা দরজায়, দেয়ালে । আবার কখনো চেয়ারে । তাতে আমার উৎসাহ আরো বেড়ে যেত । ভিলেনদের যখন দেখতাম মাটিতে লুটোপুটি খাচ্ছে সজোরে হাত তালি দিতাম । তারপরই দেখা যেত স্বল্প বসনে ইয়া মোটা নায়িকা ছুটে আসছে নায়কের কাছে ।;) নায়ক হাত বাড়িয়ে রেখেছে । মনে হতো নায়িকা আমার কাছেই ছুটে আসছে । B-) শুরু হতো বাংলা ছি:নেমার বিখ্যাত ঝাকানাকা গান+নৃত্য ।

♫♪"আমার সারা অঙ্গ রসে রসে ভরা...
এই যৌবন জীবন তোমারই লাগিয়া...ও ও ও ও" ♫♪ :-*

কেন যেন গান শুরু হলেই আম্মু টিভি অফ করে দিতো । বলতো "এসব দেখতে নেই" । আমি হাউকাউ করলে দিতো ধমক । হতাশ হয়ে বসে থাকতাম টিভির সামনে :( । বিদেশী মার্শাল আর্ট মুভি গুলোই আসলে বেশী ভালো লাগত । ততদিনে জ্যাকি চান, জেট লি আর ব্রুস লি এর ভক্ত হয়ে গেলাম ।

মার্শাল আর্টের এতো বিদ্যা যখন অর্জন করলাম সেগুলো কাউকে না দেখালে কি চলে ?:) প্রাকটিক্যাল ফিল্ড হিসেবে বেছে নিলাম আমার ক্লাসকে । ক্লাসে কিছু সুন্দর সুন্দর পরীও ছিলো ।;) ভাবলাম, মার্শাল আর্টের প্রাকটিস ও হলো , পরীদের কাছে হিরো ও হওয়া গেল :P। মন্দ কি ? একদিন স্যার ক্লাসে আসতে দেরী করায় আমার প্রতিভা দেখানোর সুযোগ পেয়ে গেলাম । কয়েক বন্ধুকে ক্লাসের একদম সামনে নিয়ে বললাম-
তোরা মার্শাল আর্ট ছবি দেখিস ?
-হুম দেখি ।
ফ্লাইং কিক মারতে পারিস ?
-পারি ।
কচু পারিস । দেখি পারিস কিনা ?
সবাই তাদের প্রতিভা দেখানো শুরু করলো । আর আমিও তাদের নানা খুঁত দেখিয়ে দিতে শুরু করলাম । ততক্ষণে ক্লাসের আরো ছেলে পিলে আমাদের সাথে যোগ দিয়েছে । ওদের একজন বলল- দোস্ত, তুই এবার দেখাইয়া দে কেমনে ফ্লাইং কিক দিতে হয় ? আমি মহা উৎসাহে আয়োজন করে ফ্লাইং কিক দেখানোয় ব্যস্ত হয়ে পড়লাম । নায়কের মতো দিলাম কিক । তারপর..................


তাল সামলাতে না পেরে ধপাস করে পড়লাম কনক্রিটের মেঝেতে ।:(( সবার আগে বাম হাত টা মাটিতে পড়েছিল । খেয়াল করলাম সেই হাতটা নাড়াতে পারছিনা । কেমন যেন অবশ হয়ে রয়েছে । তাড়াতাড়ি বাসায় এসে হাসপাতালে গেলাম ।



তারপর ছবির মতো আমাকে দেড় মাস থাকতে হয়েছিল । তখনো আফসোস করছিলাম -" হাত ভেঙ্গেছে দু:খ নেই । কিন্তু পরীদের সামনে এভাবে হিরু থেকে ভিলেইন হওয়ার দু:খ কোথায় রাখি :(।" কিছুদিন পরেই ছিলো প্রাইমারী বৃত্তি পরীক্ষা । ভাঙ্গা হাত নিয়ে পরীক্ষার প্রিপারেশনটা টা খুব খারাপ হলো । যার ফল পেলাম রেজাল্টে । বৃত্তি জুটলোনা কপালে । আজো সেই দু:খ মুছবেনা । :(( আমার বিষাদময় অপূর্ণতার পথ চলা শুরু হয়েছিল সেই থেকেই ।



জীবনের ক্যানভাসের অন্য পর্ব গুলো

১. প্রথম প্রেমের অনুভূতি
২. আমাকে লেখা মেয়েটির সেই প্রেমের চিঠি
৩. আমার প্রথম পর্ণো দেখা ;) B-) :) :P
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×