
জীবনের ব্রতী জাগ্রত জ্যোতি হৃদয়ের ভর
দূরন্ত গতি দূর্দম অতি মুক্তির ঝড়,
উল্লাসে প্রাণ জীবন্ত গান ফাগুনের রাগে
ত্যাগের দান অর্জিত মান আসবেই আগে।
স্বপ্নের ডাক জ্বলন্ত থাক জাগ্রত চোখে
ছেড়ে তাই হাঁক জীর্ণতারে রাখ বিদীর্ণ নখে,
কান্তার পথ পশ্চাতে ভয় দূর্গম নয়
বিজয়ের রথ সম্মুখে জয় আরাধ্য হয়।
বন্ধনহারা বিদ্রোহী জানে সৃষ্টির সুখ
মুক্তির ধারা বিজয়ীরা আনে ঘুচবেই দুখ।
## ছবি গুগলি
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



