ইসরাইলের উপর ইরানের সাম্প্রতিক হামলা
১৪ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরাইলের উপর ইরানের এই হামলাতে খুশী হওয়ার মতো আসলে কিছুই নেই। আমেরিকার ভালোই ধারণা ছিলো যে ইরান এরচেয়ে বেশী কিছুই করতে পারবেনা। বরং আমেরিকা ইসরাইলকে প্ররোচনা দিয়ে ইরানের সিরিয়া দূতাবাসে হামলা করিয়েছে যাতে ইরান ছায়া থেকে বেরিয়ে এসে ইসরাইলে হামলা করতে বাধ্য হয়। এতে করে আমেরিকা এবং তার মিত্ররা একটা অজুহাত পেয়ে যাবে ইরানের পারমানবিক স্থাপনার উপর হামলা করার যেখানে কিনা ইরান পারমানবিক অস্ত্র বানানোর জন্যে তৎপরতা সাম্প্রতিক সময়ে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।
সেই তৎপরতা থামানোর জন্যেই আমেরিকার ইন্ধনে ইসরাইলের সেই হামলা। অথবা হয়ে ইসরাইল নিজেই চেয়েছিলো এই হামলা করতে৷
কারণ ইসরাইল জানে পারমানবিক শক্তিসম্পন্ন ইরান তাদের জন্যে হবে মূর্তিমান একটা আতংক। সেই তৎপরতা ঠেকাতেই এই হামলা আর পাল্টা হামলা।
এখন বরং ইরানকেই সর্বক্ষন তটস্থ থাকতে হবে ইসরাইল বা তার পশ্চিমা মিত্রদের হামলার ভয়ে।
আমেরিকা তাদের প্রতিপক্ষদের দমনে এই স্ট্রাটেজি ব্যবহার করছে কয়েক দশক ধরে। রাশিয়ার প্রতিপক্ষ হিসেবে ইউক্রেনকে দাড় করিয়ে; চীনের প্রতিপক্ষ হিসেবে তাইওয়ানকে দাড় করিয়ে এবং সর্বশেষ ইসরাইলকে ব্যবহার করে ইরানের দূতাবাসে হামলা।
কেনো জানি মনে হচ্ছে এই আমেরিকা নিজের স্বার্থেই এই বিশ্বের ধ্বংস ডেকে আনবে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন