আমাদের খুব ছোট একটি খাট ছিল একসময়
আমরা দুজন সে সময় খুব জড়াজড়ি করে ঘুমোতাম
তারপরেও আমাদের খাটে অনেক জায়গা
অবশিষ্ট থেকে যেতো।

এখন, ক্রমশ সে খাট আমাদের দুজনের কাছে
খুব ছোট হয়ে যাচ্ছে আর আমাদের ঘুমগুলোও এখন
যেন এক পারমাণবিক বোমার উপরে
এসে দাঁড়িয়েছে।
আমরা এখন আর আগের মতো
একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমোতে পারছি না
আমাদের পরস্পরের বালিশের ভেতর থেকে যেন
ঠা ঠা করে বের হচ্ছে পিস্তলের ধারালো গুলি।
তাহলে কী খাটের জায়গা সংকীর্ণতার প্রভাবে
চাপা পড়ে গেছে আমাদের পাললিক প্রেম?
এমন তো কথা ছিল না!
আমরা মনে হয় এখন প্রেম থেকে ছিটকে পড়ে
ক্রমাগত পারমাণবিক যুদ্ধের দিকে হাঁটছি।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




