somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেরপুরে বাহাদুরের বাহাদুরি, আসুন একটু শিক্ষা নেওয়া যায়কিনা দেখি!

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচলিত প্রবাদ ‘সৎ মানুষ বেঁচে আছে বলেই এখনো পৃথিবী টিকে আছে’। এমনই এক সততার নজির উপস্থাপন করেছে শেরপুরের এক দরিদ্র ইজিবাইক চালক।

ভুলে ফেলে রেখে যাওয়া মূল্যবান জিনিসপত্র মালিকের কাছে ফেরত দিয়ে শেরপুরে বাহাদুর বনে গেছেন বাহাদুর (১৯) নামের অটোরিক্সা চালক।

ওই সৎ অটোরিক্সা চালক বাহাদুরের বাড়ি শেরপুর জেলা শহরের দুর্গা নারায়ণপুর নাকপাড়া মহল্লায়। তার বাবার নাম মজনু মিয়া। ৬ ভাই-বোনের অভাবী সংসার হলেও সে অভাব তাকে গিলতে পারেনি।

বাহাদুরের ৪ ভাইয়ের মধ্যে সবাই দিন মজুর এবং ট্রলি চালক। তার বাবা গ্রামের জমিজমা দেখাশোনা করেন। ৯ মাস আগে বিয়েও করেছেন বাহাদুর। বিয়ের আগে ট্রলি চালালেও তার বাবা বিভিন্নজনের কাছ থেকে ধারদেনা করে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা কিনে দেয়।

সেই অটোরিক্সার আয় দিয়ে চলতো তার নতুন জীবন। নতুন সংসার এবং বাহাদুরের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তাদের সংসারে টাকার চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। কিন্তু চাহিদা লোভকে সামাল দিয়েছে ঠিকই।

বাহাদুরের অটোরিক্সায় শহরের খরমপুর মহল্লার মুঞ্জিল মিয়ার কন্যা পিংকির ভুলক্রমে ফেলে রেখে যাওয়া ভ্যানিটি ব্যাগের ভিতর প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ডিজিটাল ক্যামেরা ও নগদ ৪ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান গহনা ও কসমেটিক সামগ্রী হাতের নাগালে পেয়েও ওইসব মূল্যবান জিনিসপত্র শহরে মাইকং করে ফেরত দিয়েছে সে।

জানা গেছে, গত বুধবার বেলা ২টার দিকে শহরের নিউমার্কেট বেবি বিউটি পার্লার থেকে খরমপুর মহল্লার মুঞ্জিল মিয়ার মেয়ে পিংকি ওই অটোরিক্সা চালক বাহাদুরের অটোরিক্সা করে খরমপুরস্থ তাদের বাসার কাছে একটি মোটর সাইকেলের দোকানের সামনে নেমে যায়।

এ সময় পিংকি ভুলক্রমে তার ভ্যানিটি ব্যাগটি ফেলে রেখে যায়। বাহাদুর সেখান থেকে তার অটোরিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে ওই ব্যাগটি দেখতে পেয়ে সাথে সাথেই খরমপুর মহল্লার ওই মোটর সাইকেলের দোকানের আশপাশে অনেক খোঁজাখুঁজি করে সেদিন বাড়ি ফিরে যায়।

পরে ব্যাগটি খুলে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র দেখে পরের দিন বৃহস্পতিবার আবারো সে সারা দিন ওই যাত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে রাত ৮টার দিকে শহরে মাইকিং করে প্রচার করতে থাকে।

এ সময় তার মাইকিং শুনে পিংকি বাহাদুরের দেয়া ঠিকানায় গিয়ে তার মালামালগুলো যথাযথভাবে ফেরত পায়।

পিংকি খুশি হয়ে বাহাদুরকে পুরস্কৃত করতে চাইলে সে কোন কিছু না নিয়ে শুধু মাত্র দোয়া চায়।

এদিকে, শহরের খরমপুর মহল্লায় বিষয়টি জানাজানি হলে শ’ শ’ লোক এসে বাহাদুরকে দেখতে ভিড় করে। Link:
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×