somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশ্চর্য-পতন;)

১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েক বছর আগে বুদ্ধদেব গুহের বাবলী নামের এক গল্প বইয়েতে আশ্চর্য-পতন শব্দটা পড়ে হেসেছিলাম আর ভেবেছি এমন পতন নিশ্চয় আমার বেলায় ঘটবেনা। আমরা যা ভাবি তা কি সব সময় হয়???

১.পিচ্চি বান্ধবী ২টা হিল(জুতো) পরে। ওদের দেখে আমার ও মন চাইলো। ওরা সানন্দে আমার ইচ্ছাটাকে নাকচ করে দিয়ে রায় দিলো--হিল পরলে নাকি আমাকে উটের মতো লাগবে। মাইন্ড করে ঈদের কয়েকদিন আগে হিল কিনে ফেললাম। রোজার সময় বাস পাবো না, দেরী হবে ভেবে দৌড়ের উপর ছিলাম। ওভার-ব্রীজ থেকে তাড়াহুড়ো করে নামছি। নামার সময় কি যে হলো ...ধপাস...শব্দ শুনলাম। এরপর দেখি একদম নীচে পড়ে আছি। রিক্সায় উঠার সময় দেখি এক পায়ের হিল আছে তো অন্যটার নাই। বান্ধবীরা দেখতে এসে এমন ভাবে হাসাহাসি করলো আমি মরে গেলে ও বোধহয় ওরা এভাবেই হাসতো। তাই ওদের কে ডায়লগ দিলাম--"তোমাদের মতন এমন দোস্ত থাকলে জীবনে আর দুশমনের অভাব অনুভব করবো না"।

২.সেদিন সাইবার-ক্যাফে থেকে বের হওয়ার পর দেখি সন্ধ্যা হ্য়ে গেছে আবার এলাকায় লোড-শেডিং চলছে।রিক্সা পাবো কিনা ভেবে যেই না পা বাড়ালাম আবারো...ধপাস...। ব্যাপারটা এইরকম সিঁড়ির ১ম ধাপে দাড়িয়ে ২য় ধাপে পা না দিয়ে ৩য় ধাপে পা রেখে নামতে গিয়েই এমন আশ্চর্য-পতন।

বান্ধবীদের বেইমানির কারণে পরিচিতরা অনেকেই জানে ঘটনা গুলো। বেকুব, হাদারাম,রামছাগল(জেন্ডারের ভুল) তো বলেই সাথে সাথে বিনামূল্যে উপদেশ দেয়--ভাতে যখন কাজ হ্য় না,ঘাস খাও। ঘাসে ভিটামিন আছে।;););)
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৮
৩০টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×