somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাসূল (সাঃ) এর প্রতি ভালবাসা

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিল্লির জামে মসজিদের সামনে কোন এক পঙ্গু ভিক্ষা করছিলো। একজন ইংরেজ মসজিদ দেখার জন্য সেখানে আসলো। সেই ইংরেজ দর্শনার্থী কোন উচ্চ পদস্থ ব্যাক্তি ছিলেন। ইংরেজ ভদ্রলোক ভিক্ষুকের পাশ দিয়ে অতিক্রম করার সময় ভিক্ষুক তাকে স্যালুট জানালো, যাতে কিছু পাওয়া যায়। ইংরেজ ভদ্রলোক তাকে কিছু পয়সা দান করলেন।

ইংরেজরা সাধারণত মসজিদের ভিতরে প্রবেশ করতো না। বাইরে দাঁড়িয়ে মসজিদের কারুকার্য দেখতো। মসজিদের নকশা, সৌন্দর্য ও আধ্যাত্মিক প্রভাবের কারণে দর্শনার্থীর মন প্রশান্তিতে ভরে যেতো।

ইংরেজ সাহেব বাসায় ফিরে গেলেন। পকেটে হাত দিয়ে দেখলেন মানিব্যাগ নেই। অনেক টাকা ছিলো তাতে। কোথায় হারিয়েছে অনেক ভেবে চিন্তে তাও আন্দাজ করতে পারলেন না।

এক সাপ্তাহ পর ইংরেজ অফিসারের স্ত্রী বললো, তুমি দিল্লির জামে মসজিদ দেখে এসেছো, আমাকে এ সাপ্তাহে নিয়ে চলো।

ইংরেজ তার স্ত্রীকে নিয়ে দিল্লির মসজিদে এলেন। যখন তারা সেই পঙ্গু ভিক্ষুকের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ভিক্ষুক তাদের দেখে বলতে লাগলো, আপনি গত সাপ্তাহে এখানে এসেছিলেন। আমাকে কিছু পয়সাও দান করেছেন। কিন্তু মানিব্যাগ পকেটে রাখার সময় তা পড়ে গিয়েছিলো। আমি তা উঠিয় নিজের কাছে রেখে দিয়েছি। এই নিন আপনার মানিব্যাগ বলে ভিক্ষুক তা ফেরত দিলো।

ইংরেজ ভদ্রলোক মানিব্যাগ খুলে দেখলেন সব টাকা- পয়সা ঠিক-ঠাকই আছে। সে বিস্মিত হয়ে ভাবতে লাগলো, কী তাজ্জব ব্যাপার! সে ইচ্ছে করলে তো কিছু টাকা মেরে দিতে পারতো। অথচ তা না করে পুরো পয়সা সহ মানিব্যাগটা ফেরত দিলো! ভিক্ষুককে জিজ্ঞেস করলেন, তুমি কোন পয়সা রাখলে না যে?

ভিক্ষুক বললো, হ্যাঁ মানিব্যাগ ওঠানোর পর মন চেয়েছিলো কিছু টাকা রেখে দিই। কিন্তু পরক্ষনেই মনে হলো, কিয়ামত দিবসে সব উম্মত তাদের নিজ নিজ নবীর পিছনে দাঁড়াবে। দলবদ্ধ হয়ে চলতে থাকবে নবীগনের পিছনে পিছনে।
আজকে আপনার টাকা রেখে দেয়ার পর কাল হাশরের মাঠে যখন আমি রাসূল (সাঃ) এর পিছনে দাঁড়াবো আর আপনি হযরত ঈসা (আঃ) এর পিছনে দাঁড়াবেন, তখন যেনো আপনার নবী আমার নবীকে এই বলে লজ্জা না দিতে পারেন যে, আপনার উম্মত আমার উম্মতের পয়সা মেরে দিয়েছে ! এই ভেবে আমি তাতে কোন খেয়ানত করিনি। আপনার পয়সা আপনার কাছে ফিরিয়ে দিয়েছি।

বন্ধুরা ! একজন সাধারণ ভিক্ষুক যদি সামান্য খেয়ানতের ব্যাপারে আল্লাহর রাসূল (সাঃ) এর অপমান আর লজ্জার কথা চিন্তা করে অপরের হক নষ্ট করা থেকে বিরত থাকতে পারে তাহলে আমরা কি করছি আল্লাহর রাসূল (সাঃ) কে ভালবেসে ?
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×