রাজধানীর কারওয়ান বাজারে রেলক্রসিংয়ে একই সময়ে দুটি ট্রেন যাওয়ার সময় কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৬ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলক্রসিং থেকে পশ্চিম দিকে কারওয়ান বাজার মাছ বাজারের পেছনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরের দিকে যাচ্ছিল। একই সময় পাশের লাইন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটিও যায়। এ সময় রেললাইনের ওপর বাজার বসায় সেখানে মানুষের ভিড় ছিল। তবে, দ্রুত ট্রেন চলে আসায় রেললাইন থেকে অনেকেই সরতে পারেননি। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত দুইজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। আহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।
কারওয়ান বাজারে দুই ট্রেনের মাঝখানে কাটা পড়ে নিহত ৩; আহত ৬ ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ভবিষ্যতের জন্য শুভকামনা

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন
অনন্ত সেই ভালবাসার স্রোত
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের অবস্থা নিয়ে আলাদা গুরুত্ব দেয়া দরকার

পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন
চলার পথে ক্ষণিক দেখা – (১১)
পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।