বিদেশ-বিভুঁয়ে মরন হয় যদি,
কি হবে আর
এই টানাহ্যাঁচড়া করে এই শব!
যেখানে দিয়েছি আমার
যৌবনের উৎকৃষ্ট সময়টুকু, নিকট স্বজনের সুখের বিনিময়ে!
কি হবে প্যাকেট বন্দী হয়ে ফিরে?
থাক না ওদের মনে
আমার হাসিমুখের স্মৃতি টুকু চিরঞ্জীব!
এই প্রবাসে বসেইতো
খবর পেয়েছি কত মৃত্যুর,
অশ্রু ঝরেছে নীরবে,
তবুও মানসপটে গেঁথে আছে
সেই প্রান প্রিয় জীবন্ত অবয়ব।
তেমনি থাকুক না আমারটাও...
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




