somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাইব্যুনালের রায় : জামায়াত বিএনপির রাজনীতিতে গভীর ক্ষত সৃষ্টি করবে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্ল¬াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। সে সময় জামায়াত শিবির কিছুটা মারমুখী হলেও তার দু’দিন আগে জামায়াত পুলিশি নিয়ন্ত্রণে সভা ও মিছিল করেছে। এদিকে, আলবদর কমান্ডার কাদের মোল্লার সর্বোচ্চ সাজা ফাঁসিতে মৃত্যুদন্ড ঘোষণা না হওয়ায় ফুঁসে উঠেছে সারাদেশের তরুন সমাজ। আর সেইসাথে গৃহকোন থেকে সর্বত্রই চলছে সমালোচনা। সরকারকে গালাগালি করছে অনেকেই। তারা বলছেন, কাদের মোল্লার ফাঁসি না হওয়ার পেছনে রয়েছে সরকারের ইংগিত। তবে আওয়ামী লীগ তথা সরকারও এখন ফাঁসি চায় কাদের মোল্লার। সরকার এভাবেই প্রমাণ করতে চায় দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন। ইতোমধ্যে বিদেশী প্রচার মাধ্যমগুলো সে কথাই বলতে শুরু করেছে। তবে জামায়াত বিবৃতি দিয়ে সরকারের সাথে আপসরফার কথা অস্বীকার করেছে। এখন যদি অবশিষ্ট বিচারাধীন যুদ্ধাপরাধীদের ফাঁসিও দেয় আদালত তবুও তা নিয়ে বিতর্ক হবেনা বললেই চলে। আবার কাদের মোল্লার সাজা ঘোষণার পর জামায়াত চেয়েছে বিএনপি তাদের পাশে এসে দাঁড়াক। কিন্তু বিএনপি তাদের ডাকে সাড়া দেয়নি। ফলে স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপির ওপর নাখোশ হয়েছে। এখন স্বাধীনতা বিরোধী বলে জামায়াত শিবির আইনি স্বীকৃতী পেল। এদিকে,বিএনপি স্বাধীনতা বিরোধী দল নয়, মুক্তিযোদ্ধা জিয়া দল হিসেবে নিজেদের রক্ষা করতে চায়। সেইসাথে বর্তমানে বহু মামলার আসামি হয়েও ১৯৭১ সালে দিনাজপুরের শান্তি কমিটির নেতা চোখা মিয়ার ছেলে আজকের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ৬ মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন। তার বিরুদ্ধের বাকি মামলাগুলো তার মুক্তির অন্তরায় হয়ে দাঁড়াতে পারলো না। সরকার বিএনপির প্রতি কতটা উদার হলে এমন হলো সেকথাও আজকাল অনেকে বলছেন। তাহলে কি জামায়াত বিএনপি নির্বাচনী জোট আর থাকছেনা। দু’দলের শক্ত আঁতাত বা বন্ধুত্ব কি শেষ হয়ে গেল, এ প্রশ্নও অনেকের মধ্যে। ইতোমধ্যে ৯ ফেব্র“য়ারি ১৮ দলের সমাবেশ বাতিল করা হয়েছে। বিএনপি ও জামায়াতের দ্বন্দে¡ এই কর্মসূচি বাতিল হয়েছে বলে বলাবলি করছে সবাই। শাহাবাগের মহাজমায়েত ভীতিও ১৮ দলের ৯ ফেব্র“য়ারির সমাবেশের অন্তরায় বলে অনেকে ধারণা করছেন। তার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিসমুহকে কাছে টানছে সরকার। একই সাথে শাহাবাগের মহাজমায়েতের মাধ্যমে সারাদেশে তরুন সমাজসহ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলো স্বাধীন দেশের রক্ত­াত লাল সবুজ পতাকা তলে। সারাদেশে শহীদ জননী জাহানারা ইমাম যে আন্দোলন শুরু করেছিলেন তা আজ পূর্ণতা পেতে চলেছে। ফলে আগামী নির্বচনে বঢ় কোন ভুল না করলে আওয়ামী লীগ এগিয়ে যাবার পথ পেল , এটা চোখ বুজে বলা যায়। কারণ বিএনপি মামলা নিয়ে বিশেষ করে তারেক কোকোর অর্থ পাচার , আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা, সাকা আলীমের যুদ্ধাপরাধ মামলা, দশ ট্রাক অস্ত্র মামলাসহ কিছু মামলা নিয়ে বিব্রতই থাকবে। তা থেকে তাদের রক্ষা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিল , সে রায়ের গভীরতা অনেক বেশি। যা জামায়াত বিএনপির রাজনীতিতে ক্রমান¦য়ে গভীর থেকে গভীর ক্ষত সৃষ্টি করবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রভাব ও ঝুঁকি, আন্তর্জাতিক ও জাতীয় প্রয়াস ও কার্যক্রম তুলে ধরে বলেন, বাংলাদেশ জলবায়ু সহিষ্ণু টেকসই উন্নয়নের পথে হাঁটতে শুরু করেছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম-পরিকল্পনা ও জলবায়ু অভিযোজন কর্মপরিকল্পনা অনুসরণ করে জলবায়ু ট্রাস্ট ফান্ড ও রিজিলিয়েন্স ফান্ড থেকে কর্মসূচি নির্বাচন ও বরাদ্দের ওপর তিনি জোর দেন। ড. আহসান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশে দারিদ্র্যের নতুন নতুন পকেট ছড়িয়ে পড়ছে। তাই জলবায়ু তহবিলের অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রতিটি প্রকল্প নির্বাচনে জলবায়ুমনস্ক হতে হবে। কাওসার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত প্রকল্পগুলো কতোটা জলবায়ু সংশি¬ষ্ট তা খতিয়ে দেখার পরামর্শ দিয়ে বলেন, প্রকল্প যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আরো যতœবান হওয়া প্রয়োজন। মোচ্চফা চৌধুরী জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিক কর্মশালার ওপর জোর দেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×