somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত-হেফাজত নির্ভরতায় বিএনপি ডুবেছে

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন মহাসংকটে। বিএনপির আন্দোলন কেবল ভুল পথে পরিচালিত হয়নি, রাজনীতির মূলধারা থেকেও দলটি প্রায় ছিটকে পড়েছে। ডান দিকে ঝুঁকতে ঝুঁকতে ডানদিকের ডোবাতেই পতিত হয়েছে বিএনপি। এখন বিএনপিকে সাধারণ মানুষ জামাত-হেফাজতের সহযোগী দল হিসেবে গণ্য করে। গত পাঁচ বছরে জনগণের কোন সমস্যা নিয়ে তারা কথা বলেনি। উগ্রবাদী জামাত ও ধর্মান্ধ হেফাজতের ওপর ভরসা রেখে তারা কেবল সরকার পতনের আন্দোলন ও ষড়যন্ত্র করেছে। নিজস্ব শক্তি-সামর্থ্য নয়, দুই চরম প্রতিক্রিয়াশীল শক্তির কাঁধে ভর করে গণ-অভ্যুত্থানের প্রয়াস ছিল বিএনপির জন্য আত্মঘাতি। বিএনপি একদিকে গণজাগরণ মঞ্চকে 'নাস্তিক' বলে দূরে ঠেলে দিয়েছে অন্যদিকে হেফাজতের ১৩ দফা কর্মসূচির সঙ্গে সংহতি ঘোষণা করেছে। সমপ্রতি তারেক রহমান লন্ডনে বসে '৭২ সালে প্রণীত সংবিধানকে জন-আকাঙ্খার বিরোধী বলে অভিহিত করেছেন। তারেক রহমান এই বিবৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের অন্যতম মূল লক্ষ্য রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এইসব কারণে বিএনপির উপর থেকে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানকারী সাধারণ মানুষের সমর্থন ওঠে গেছে।

জামাতের কারণে আন্তর্জাতিক বিশ্বের কূটনৈতিক সমর্থন লাভের ক্ষেত্রেও বিএনপিকে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সঙ্গে আজ যে দূরত্ব তৈরি হয়েছে বা হচ্ছে তার অন্যতম প্রধান কারণও এই জামাত। ভারত জামাতকে শুধু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীই নয়, বরং আপদমস্তক একটি জঙ্গি সংগঠন হিসেবেই মনে করে। তারপরও ২০১২ সালের ২৭ অক্টোবর ভারত সফরকালে বিরোধীদলীয় নেতা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সে দেশের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সংবর্ধনা ও সম্মান প্রদর্শনের পাশাপাশি ব্যাপক গুরুত্ব প্রদান করা হয়। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, দেশটির জাতীয় প্রধান নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন, বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ থেকে শুরু করে বিজেপি প্রধানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করে তার এবং তার দলের সঙ্গে আবারও কাজ করার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছিলেন। সফরের শেষ দিন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ শেষে ৩ নভেম্বর ঢাকায় ফেরার প্রাক্কালে বেগম জিয়া তাকে বাংলাদেশ সফরের জন্য তার দল ও জনগণের পক্ষ থেকে উষ্ণ আমন্ত্রণও জানিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এলে হরতালের অজুহাতে তিনি ঢাকায় থেকেও তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে যাননি। আর সেক্ষেত্রে জামাতকে খুশি করার জন্যই এটি করেছেন বলে জানা যায়। এসব মিলে জঙ্গিবাদী এ সংগঠনটির কারণেই ভারতের সঙ্গে বিএনপি প্রধানসহ তার দলের সম্পর্কটি আরও নেতিবাচক ও তিক্ত হয়েছে।

রাজনৈতিক যুদ্ধে কৌশল ও মিত্রের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আন্দোলন ও নির্বাচনবিরোধী রণকৌশলে বিএনপি হেরে গেছে, এটা স্বীকার করেই তাকে নতুন পথচলার কথা ভাবতে হবে। অবরোধ-হরতালের নামে গাড়ি পোড়ানো কিংবা মানুষ মারার আন্দোলন করে যে জনসমর্থন পাওয়া যায় না, সে কথা বিএনপির নেতৃত্ব যত দ্রুত অনুধাবন করবে, ততই বিএনপির মঙ্গল। বিএনপি নেতৃত্বকে সিদ্ধান্ত নিতেই হবে - তারা রাজনীতির গণতান্ত্রিক ধারায় আসবে না কি জামাতের ফাঁদে পা দিয়ে ধর্মভিত্তিক জঙ্গী সংগঠনে রূপান্তরিত হবে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×