somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্টিগো আর এ যুগের জেন্টস কাদম্বিনী

১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গুরুত্বপুর্ন একটি নথিতে আমাদের দুজনারই নাম ধাম সব ভুল। তাদের কাছে আমাদের জাতীয় পরিচয় পত্র ,পাসপোর্ট এর ফটোকপি, দলিল দস্তাবেজ থাকার পরও এই মারাত্মক ভুল কি আমাদের দোষ ? এর খেসারত দিতে দিতে আমাদের জান কয়লা । প্রায় দিনই যাচ্ছি আর শুনছি 'হয় নাই, কাল আসেন'। এই কাল আসেন, কাল আসেন করতে করতে মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে । সেদিন দায়িত্বপুর্ন এক ব্যাক্তি সব কিছু শুনে টুনে আমাদের গাধামীতে হতবাক। বল্লো 'করছেন কি ! ওইখানে আপনারা যাচ্ছেন ক্যানো'!
"আমরা না গেলে কিভাবে হবে" ! আমাদের মত নাদানদের এই প্রশ্নে তার উত্তর ছিল, 'শুনেন, এদের জায়গায় জায়গায় লোক আছে, তাদের ধরতে হয় আর তাদের মাধ্যমে আপোষে সব কাজ দুদিনেই হয়ে যায়'। আমরা আবারও বোকার মত প্রশ্ন করলাম " সেই লোকগুলো কোন কোন জায়গায় থাকে" ? ভদ্রলোক চরম বিরক্তি নিয়ে আমাদের দিক থেকে চোখ সরিয়ে ঝাঝালো গলায় বলে উঠলো, 'এটা ওরাই বলে দিবে যে কোন পান দোকান বা চায়ের দোকানে খামটি রেখে আসতে হবে'। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো। বিকেলে উভয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার অনেকক্ষন দেখে টেখে ডায়োগনোসিস করলো ভার্টিগো !!!

আমার ছোট জা আমার অনেক প্রিয় করোনার প্রথম ধাক্কাতেই মারা গিয়েছে। ঢাকার নামী হসপিটালে ভর্তি হয়েও আয়া আর নার্সের চিকিৎসায় ছিল ১৪ দিন । কারন ডাক্তাররা কাছেই আসতো না ভয়ে, আয়ারাই অক্সিজেন কমাতো বাড়াতো । সেই বেচারীর মৃতদেহ বের করে আনতে বিল করেছে ৯ লক্ষ টাকা, পরে অনেক বলে কয়ে ৭ লক্ষ টাকায় রফা হলো।এদিকে সম্প্রতি আমার দেবরের অফিসিয়াল কাজের জন্য তার স্ত্রীর ডেথ সার্টিফিকেটটা খুবই জরুরী হয়ে পরে । ছয় সাত মাস অনবরত সংশ্লিষ্ট সরকারী অফিসে দৌড়াদৌড়ি করে জুতার সোল খসিয়ে অবশেষে বের করতে পারে প্রিয়তম স্ত্রীর মৃত্যুর সনদ, আর তার সাথে ছিল তার নিজের ডেথ সার্টিফিকেটও। তারা হয়তো ভেবেছে বেচারা এতদিন ধরে দৌড়াদৌরি করছে, মনে হয় এও শীঘ্রই ইহধাম ত্যাগ করবে। আমাদের করিৎকর্মা জ্যোতিষী অফিসারদের এই কাজে আমাদের ধন্যবাদ দেয়া উচিত তাই নয় কি ? বেচারা দেবর এখন দৌড়াচ্ছে সে যে জীবিত আছে সেই সার্টিফিকেট বের করার জন্য ।

আমরা কোন দেশে আছি ?

ছবি নেট
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১১
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

হিসাব চোকানো - হরমুজ এবং মার্কিন আধিপত্যের অবসান

লিখেছেন শ্রাবণধারা, ১২ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪১


ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। দীর্ঘদিন আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

কী জানি আর কী জানি না

লিখেছেন আবু সিদ, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:০১

এক

কী জানি আর কী জানি না তা আমরা অনেক সময় ভাবতে বা বুঝতে পারি না। অবশ্য বেশিরভাগ সময় আমরা আমাদের জানা/অজানাকে যাচাই করি না। আবার এমন সময় আসে যখন আমরা... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×