somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৃজনশীল মানুষের কিছু বৈশিষ্ট্য

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





অামরা কথায় কথায় সৃজনশীলতার কথা বলি। নিজেও হতে চাই সৃজনশীল। সৃজনশীল মানুষদের কিছু বৈশিষ্ট্য আছে, যা তাদের বাকিদের থেকে আলাদা করে। আসুন জেনে নিই সৃজনশীল মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্যের কথা।

১. একঘেয়েমি
সৃজনশীল মানুষেরা অধিকাংশ সময় এই সমস্যায় ভুগে থাকেন। প্রথমে একটি বিষয়ে তাদের খুব আগ্রহ থাকে। কিছুদিন যাওয়ার পরই তাদের আগ্রহ চলে যায়। তারা নতুন ধরনের কাজ খুঁজতে থাকেন। তাই গদবাঁধা বা এক ধরনের কাজ সৃজনশীল মানুষদের পক্ষে বেশিদিন করা অনেকটাই অসম্ভব।

২. স্বপ্ন দেখার রোগ
মানুষ তার স্বপ্নের সমান বড়- এই কথাটি সৃজনশীল মানুষদের ক্ষেত্রে খাটে। তারা স্বপ্নের মাঝেই থাকেন। সব স্বপ্ন হয়তো তাদের পূরণ হয় না। তবে তাদের স্বপ্ন কখনো শেষ হয় না।

৩. শিশুসুলভ
সৃজনশীল মানুষদের মধ্যে শিশুসুলভ বিষয়গুলো খুব বেশি দেখা যায়। তারা অনেক ক্ষেত্রে শিশুদের মতো আচরণ করে। অল্পতেই বিরক্ত হয়, চিৎকার চেচামেচি করে। আবার হয়তো কৌতুক শুনে জোরে হেসে উঠে। আনন্দ-বেদনা-উচ্ছ্বাস সব ক্ষেত্রেই তারা কিছুটা বাড়াবাড়ি করে। মূলত আবেগী হওয়ার কারণেই এমনটা করে তারা।

৪. তারা ব্যর্থ হয়, তবে আবার চেষ্টা করে
একটা কথা আছে, ‘যখন আপনি মাটিতে পড়ে যান, তখন আপনি হেরে যান না। কিন্তু যখন আপনি উঠে দাঁড়ানোর চেষ্টা বাদ দেন, তখনই আপনি হেরে যান।’ সৃজনশীল মানুষদের ক্ষেত্রে এটা বরাবরই ঘটে। তারা হুট করে কোনো কিছুর পেছনে তাদের সব মনোযোগ দিয়ে বসেন। দেখা যায় প্রথমে তা সফল হয় না। কিন্তু তারা হাল ছাড়ার পাত্র নয়। ব্যর্থ হলেও তারা বারবার সফল হওয়ার জন্য চেষ্টা করতে থাকেন।

৫. মনচালিত
সৃজনশীল মানুষেরা বেশির ভাগ সময়ই তাদের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেন। মাথা দিয়ে তারা কম সময়ই সিদ্ধান্ত নেন। সবসময় মনের কথা শুনতেই তারা অভ্যস্ত। মন যা চায়, সেটা নিয়েই মেতে থাকেন তারা।

৬. সময়জ্ঞান থাকে না
কোনো কাজে মজা পেয়ে গেলে তখন তাদের আর সময়জ্ঞান থাকে না। নাওয়া-খাওয়া সব ভুলে সেই কাজের পেছনেই সারা দিন ব্যয় করেন। অনেক সময় ঘুমাতেও ভুলে যান তারা। আর এই ক্ষ্যাপাটে স্বভাবের কারণেই তারা নতুন কিছু সৃষ্টি করতে পারে।

৭. রাত জেগে কাজ করা
এটা স্বাস্থ্যের জন ভালো না হলেও সৃজনশীল মানুষেরা এভাবেই অভ্যস্ত। সবাই যখন ঘুমায় তখন তাদের কাজ শুরু হয় আবার সবাই যখন কাজ করে তখন তারা ঘুমায়।

৮. নিজের কাজ পছন্দ হয় না
এটাও এক ধরনের বিড়ম্বনা সৃজনশীল মানুষদের জন্য। তারা কখনোই নিজের কাজে সন্তুষ্ট হতে পারেন না। খুব আগ্রহ নিয়ে একটা কাজ শেষ করার কিছুদিন পরই তাদের মনে হবে, কাজটা কিছুই হয়নি। তখন আবারও নতুন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা।

৯. চারপাশের খেয়াল
মাটির একটা ছোট পিপড়া থেকে আকাশের বিশাল বিমান- কোনো কিছুই সৃজনশীল মানুষদের দৃষ্টি এড়ায় না। তারা সবকিছু খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে। বিশেষ করে চারপাশের মানুষ এবং প্রকৃতি, কারণ সেখান থেকেই তারা কাজের অনুপ্রেরণা পায়।

১০. চাকরি অপছন্দ
সৃজনশীল মানুষদের দ্বারা কখনো দীর্ঘসময় চাকরি করা সম্ভব না। তারা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে এবং সেজন্যই আত্মকর্মসংস্থানের চেষ্টা থাকে তাদের মধ্যে। সুযোগ পেলেই চাকরি ছেড়ে নিজের মতো কাজ করা শুরু করার সাহস তারা রাখে। যদিও অনেক সময় সেজন্য তাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×