সুন্দর মুখের সেই মেয়েটির,
দশটি নখও ছিল অনিন্দ্যসুন্দর।
নখের পরিচর্যায় সে যে পারদর্শী,
মোহনীয় নখগুলো তার স্বাক্ষর।
তার লম্বা গ্রীবার সাথে
আঙুলগুলো যেমন মানানসই,
নখগুলোও তেমনি লম্বাটে
ঝিনুকের মত চকচকে।
শাড়ী ও অধর রঞ্জনির সাথে মিল রেখে,
নখগুলোকেও একই রঙ্গে রঞ্জিত করেছিল।
রীজ উইদারস্পুনের চিবুকের মত চোখা,
খুব ধারালো নয়, তবে বেশ আবেদনময়।
তার নখগুলো অস্ত্র নয়।
আত্মরক্ষায় কোন কাজে আসেনা।
কেবলই চিকণ আঙুলগুলোর মুকুট হয়ে,
সূচালো পরশের হাতছানি দিয়ে যায়।
ঢাকা
২২ নভেম্বর ২০১৩
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

